এখন গ্রীষ্মকাল। এ সময় প্রায় সবাই মিষ্টি ও ঠাণ্ডা তরমুজ খেতে পছন্দ করেন । কিন্তু বিশেষ কিছু রোগে আক্রান্ত লোকজন যদি বেশি তরমুজ খান , তাহলে তা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে । চলুন দেখি কি কি পরামর্শ রয়েছে তরমুজ খাওয়ার ক্ষেত্রে-
১.ডায়াবেটিস রোগী : তরমুজের মধ্যে নানা ধরনের চিনির পরিমাণ ৫ শতাংশ রয়েছে । তরমুজ খাওয়ার পর শরীরের রক্তে চিনির পরিমাণ বেড়ে যাবে । সাধারণ লোকজন নিজেদের শরীরের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে রক্তে চিনির পরিমাণ স্বাভাবিকরণ রাখতে সক্ষম । কিন্তু ডায়াবেটিস রোগীরা যদি বেশি তরমুজ খান, তাহলে শরীরের রক্তে চিনির পরিমাণ বেড়ে গিয়ে শরীরের স্বাভাবিক হজম শক্তিকে নষ্ট করবে । এ জন্য ডায়াবেটিস রোগীদের তরমুজ কম বা না খাওয়াই ভালো । যদি গ্রীষ্মকালে ডায়াবেটিস রোগীরা তরমুজ খান, তাহলে অব্যশই তাদের অন্য খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে । যাতে রোগের গুরুতর প্রভাব এড়ানো যায় ।
২. কিডনী রোগী : কিডনী রোগীদের শরীরের সৃষ্টদূষিত পানি রূপান্তরের সামর্থ্য সাধারণ লোকজনের চেয়ে কিছুটা কম । যদি বেশি তরমুজ খান এবং শরীর অতিরিক্ত পানি গ্রহণ করে এবং যথাসময়ে তা রূপান্তর করতে না পারার জন্য কিডনীর চাপ বেড়ে যাবে । তাই কিডনী রোগীদের তরমুজ না যথাসম্ভব খাওয়াই ভালো ।
৩. ঠাণ্ডায় আক্রান্ত রোগী এবং মুখে ব্রন বা স্বেত রোগী : তরমুজ খাওয়ার পর শরীরে বেশি প্রস্নাবের সৃষ্টি করবে । ঠাণ্ডায় আক্রান্ত রোগীদের বেশি তরমুজ খাওয়ার পর সর্দি গুরুতর হবে এবং মুখের রোগ বেশি খাওয়ার পর বেড়ে যাবে । প্রয়োজনীয় পানি দ্রুত নিসরিত না হওয়ার ফলে মুখের রোগ দীর্ঘায়ীত হবে ।
তা ছাড়া, খাবার খাওয়ার আগে এবং পরে বেশি তরমুজ খাওয়াও ভালো না । কারণ তরমুজের মধ্যে পানীয় উপাদান পাকস্থলীর রাসায়নিক রসকে তরল করে দেবে । খাবারে আগে বা পরে খাওয়া পাকস্থলীর স্বাভাবিক সামর্থ্যের জন্য অসহায়ক হবে । বিশেষ করে শিশু বা গর্ভবতীদের জন্য পুষ্টির উপাদান গ্রহণে যথেষ্ট ক্ষতিকর হবে । কিন্তু যদি আপনারা স্লিম হতে চান ,তাহলে খাবার খাওয়ার আগে তরমুজ খাওয়া ভালো
যদিও গ্রীষ্মকালে আবহাওয়া অনেক গরম ,তখন ঠাণ্ডা তরমুজ খাওয়া আমাদের অনেক আরামদায়ক লাগবে ,কিন্তু বেশি ঠাণ্ডা তরমুজ খেলে শরীরের পাকস্থলীর জন্য অনেক ক্ষতিকর হবে । তরমুজ খাওয়ার সবচেয়ে ভালো তাপমাত্রা হবে ৮ বা ১০ ডিগ্রী সেন্টিগ্রেড । প্রতিবার ৫০০ গ্রামের চেয়ে কম পরিমাণের তরমুজ খাওয়া সবচেয়ে ভালো এবং আস্তে আস্তে তা খেলে উপকার পাবেন । দাঁত ব্যথা এবং পাকস্থলী রোগীদের জন্য ঠাণ্ডা তরমুজ না খাওয়াই ভালো।
আলোচিত ব্লগ
আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন
মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন
সিনেমা-গান-খেলাধুলা
আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন
প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ওরা ভয়ংকর

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।