চাকুরীর সময়সূচি এবং আকুতি
২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিদিন অফিস যাওয়ার আগে দুশ্চিন্তা পেয়ে বসে ঠিক সময়ে বাসায় ফিরতে পারব ত! যেদিন প্রথম অফিস করি সেদিন তেমন কিছু মনে হয়নি। এরপর দিনদিন অফিসের সময় বাড়তে লাগল। সকাল সাড়ে নয়টা থেকে শুরু, শেষের কোন নির্দিষ্ট সময় নেই। পরিবার থেকে বিচ্ছিন্ন হতে লাগলাম। বউকে ঠিকমতো সময় দিতে পারিনা। সে একাকিত্ব বোধ করে, নিজকে সামলে নেয়, মনকে বুঝায়। আমার প্রতিষ্ঠানের প্রতি বিরক্তি চলে আসল। তারপরেও জীবিকার তাগিদে নিয়মিত অফিসে যেতে হয়।
বেসরকারি ব্যাংক নাকি ভাল। স্যালারি ভাল, কাজের চাপ কম কিন্তু আমি যে ব্যাংকে কাজ করি সেখানে এর কোনটাই নাই। শাখা ব্যবস্থাপক অফিসের সময় এবং কাজ শেষ হওয়ার পরও অন্তত আড়াই থেকে তিন ঘন্টা অফিসে অবস্থান করে। অযথাই আমাদেরকে আটকিয়ে রাখে। ACR আর Transfer এর ভয়ে কেউ কিছুই বলে না। এছাড়াও Promotion ও Increment আটকানোর হুমকি ত আছেই।
মাঝে মাঝে হালকা প্রতিবাদ করি কিন্তু বেশির ভাগ কর্মকর্তা তেলবাজী ও একই মতাদর্শের হওয়ায় কিছুই করতে পারিনা। আমি চাই Job satisfaction এবং আধুনিক চেতনার মানুষ। এরকম গোঁড়া সেকেলে manager চাইনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে...
...বাকিটুকু পড়ুন
শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে...
...বাকিটুকু পড়ুন
২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে...
...বাকিটুকু পড়ুনপ্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,...
...বাকিটুকু পড়ুন