তোমার ভালোবাসা কত অদ্ভুত, তাই না?
তোমার ভালোবাসা মানে..
তিন বেড, ড্রইং, ডাইনিং, ডাবল বাথ সহ তিন বারান্দা।
আর আমার ভালোবাসা মানে;
হৃদয়ের স্পন্দন, ধীরে ধীরে বাড়তে থাকা
এক বিষ্ময়কর অনুভূতি !
তোমার ভালোবাসা মানে....
এসি রুমে বসে, কফির কাপে
ধীরে ধীরে চুমুক দেওয়া।
আর আমার ভালোবাসা মানে?
পড়ন্ত বিকালে নির্জন রাস্তায়
তোমার সাথে পাশাপাশি হাটা।
তোমার ভালোবাসা ?
লেক্সাস গাড়ি, দামী কসমেটিকস আর
ফাইভষ্টার হোটেলের কেনা খাবার।
আর আমার ভালোবাসা;
তোমার জন্য কবিতা লেখা
মনের ক্যানভাসে ছবি আঁকা আর
দিনরাত তোমার প্রতীক্ষায় থাকা।
...............চলবে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



