বৈশাখী হাওয়ায় মেশানো কাব্য
১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী দিন নববর্ষের হাওয়ায় আমি হয়ত তোমাকে দেখবো, কেননা
হাওয়া তোমার নামে নেশা মিশিয়ে রাখে। তুমি তাই নেশাই হয়ে ওঠো, এ রকম দিনে,
বৈশাখের দিনে।
দিনগুলো ফাঁকা ফাঁকা। দিনগুলো খুব লোনলি লোনলি।
এর নাম বৈশাখী দিন। কোথায় রাখি এই দিনগুলো?
এ রকম দিনেও আমি দেখি, তুমি ছাড়া আর সবকিছু আছে।
ফুল আছে, হাওয়ার বাঁশি আছে, প্রধান অতিথি কোকিল আছে,
গাছে গাছের পাতা ঝরা আছে,
নৈশবারান্দার প্রান্তে শেষরাতেও আমার একা দাঁড়িয়ে থাকা আছে_ কিন্তু তুমি কোথায়?
জানো তো, এ বৈশাখে
এ সময় তোমাকে ছাড়া বাঁচা মানে বেঁচে থাকা নয়,
এ সময় তোমাকে না দেখে থাকা মানে অন্ধ থাকার শামিল,
এ সময় তোমাকে ছুঁয়ে না থাকা মানে আমার হাতই নেই।
এ সময়, বৈশাখী সময়। এ সময় তুমি কোথায়? কত দূরে?
এই দূরত্ব কি আমার জন্য মহাশাস্তি নয়?
আমাকে কি নির্বাসন দিয়েছ তুমি, নিজেও নিয়েছ নির্বাসন? © গালিব আফসারীর কবিতা।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুন