গ্যাসের মূল্য বৃদ্ধি: গত (৩০.০৯.২০১৪ ইং) পেট্রোবাংলা বাসা বাড়ীর গ্যাস এর মূল্য বৃদ্ধির একটি প্রস্তাব সরকারকে দিয়েছে। দুই চুলা ১০০০.০০ টাকা বর্তমানে ৪৫০.০০ টাকা, গ্যাসের দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, “অন্যান্য দেশে গ্যাসের যে মূল্য সে তুলনায় আমাদের কম। দাম কম হওয়ায় বিতরণ কোম্পানিগুলিও মার খাচ্ছে। তাই মূল্যবৃদ্ধি করতে হবে।” বাহ কি সুন্দর যুক্তি! কিন্তু কোন কোন দেশে দাম বেশী তিনি কিন্তু তা বলেননি। যদি ধরে নিই ইউ.ইস , ইংল্যান্ড কিংবা ইউরোপের সব দেশ। কিংবা আরব দেশ গুলো তবে বলতে চাই কয়েকটি কথা ১. তাদের গড় আয় কি আমাদের মত? ২. তাদের গ্যাস উৎপাদন এর পরিমান কি আমাদের মত?
ইউরোপের গড় আয় সর্বচ্চ ১,৩২,১৭৭ $, ইউ.এস এর গড় আয় ৫৩,০০১ $ , ইংল্যান্ড এর গড় আয় ৪৩,৮৩০ $, চিন ৯,১০০ $, ইন্ডিয়া ৩,৯০০ $, পাকিস্তান ২,৯০০ $, আর আমাদের গড় আয় ১০৪৪ $.
আরব দেশ গুলোর বেশীর ভাগ দেশেই তাদের জনগনের প্রত্যেককে প্রতি মাসে তেলের টাকা ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেয় আর আমাদের দেশের গ্যাস আমাদেরকে চড়া মূল্য দিয়ৈ কিনতে হয়। কিন্তু এর কোন প্রতিবাদ নেই হবে না হচ্ছেওনা, আমরা সব কিছুই মেনে নিউ, নিব, নিচ্ছি। এভাবে আর কত দিন?
গ্যাস এর দাম বাড়লে বাড়ী বাড়াও বাড়বে, গ্যাস দ্বারা তৈরী সমস্ত পন্য এর দামও বাড়বে, আর এইগুলো সব বহন করতে হবে আমাদের। তাই আসুন সবাই প্রতিবাদ জানাই, মেনে নেওয়ার দিনকে বিদায় জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



