somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'হুমায়ুন অনুরাগী সংঘ'র সভাপতি

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদিন যেই ছেলেটা মাঠে পড়ে থাকতো। শুকনো মৌসুমে ক্রিকেট আর বর্ষা এলেই ফুটবল নিয়ে মেতে থাকতো, ওয়াপদা'র পেছনের মনির দেওয়ানির দীঘি যারা লাফালাফি করে ব্যস্ত রাখতো সেই ছেলেটা মাঠ ছেড়ে ঘরে। হঠাত করে সেই ছেলেটার ঘরমুখি হওয়ায় আশ্চর্য হয়ে উঠতে হয় বৈকি। আম্মা বলে কিরে বাড়িতে ক্যান যা বাইরে যা। মাঠে যা। আমি মাঠে যাই না। বাসায় থাকি সন্ধ্যার আগে বাসা থেকে বের হই এরপর রাতে জোসনা থাকলে উদাস হয়ে হাটাহাটি করি এরপর আবার বাসায় সেই আগের মত।

ইতোমধ্যে মাঠে আমি নেই কোথায় গেছি ইত্যাদি নিয়ে অনেক বন্ধুই চিন্তিত। আমাকে খুঁজে বেড়ায় তারা কিন্তু আমি নেই। বনে বাঁদারে, হাটে বাজারে আমি নেই। আমি যে বাসায় থাকতে পারি এই চিন্তা তারা কল্পনাতেও আনতে পারে নি। অথচ আমি দিব্যি বাসায়।

তখন এইটে পড়তাম।স্কুল যাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছি। সারাদিন বই নিয়ে ব্যস্ত। দিনে দুইটাটা আড়াইটা অথবা তিনটা বই শেষ হয়ে যায়। বই বলতে একাডেমিক নয় হুমায়ুন আহমেদ নামের একজন লেখক আছেন তার উপন্যাস। ধারাবাহিক ভাবে তার 'হিমু' সিরিজের উপন্যাসগুলো পড়ছি। হিমু পড়তে পড়তে আমার অবস্থা অন্যরকম হয়ে গেছে। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে লাইব্রেরি যাই দুই তিনটা বই উঠাই এরপর রেল কলোনীর দিকে উদাস ভবে হেটে আসি।

প্রাইমারি থেকে ছোটদের পাতার লেখাগুলো পড়তাম লেখা পাঠাতাম। সিক্সে উঠে বড়বোনদের কড়া নির্দেশেও উপন্যাস নামের নিষিদ্ধ বস্তু দুএকবার পড়েছি। সেভেনেও একই অবস্থা। এইটে উঠেই আমাকে আর পায় কে এই সুযোগেই এতোদিন ছিলাম। আমি বড় হয়ে গেছি। এখন থেকে সব পোড়তে পারবো। যদিও সেবা প্রকাশনীর রহস্য পত্রিকা পড়া কখনই নিষিদ্ধ ছিল না তবুও অনেক সঙ্কোচ।

'তোমাদের এই নগরে' দিয়ে শুরু এরপর গোটা এইটে হুমায়ুন কম্পলিট দেয়ার চেষ্টা করেছি। লাইব্রেরি যখন যোগান দিতে পারে নি তখন এগিয়ে এসেছে বন্ধু শাকিল। সে ইয়া বড় বড় সমগ্র কিনে আনতো। আগে আমাকে৩ই পড়তে দিতো তারপর সে। হুমায়ুন আর হিমু বলতে তখন অন্যরকম অবস্থা।

চরিত্রে ভয়াবহ ভাবে 'হিমু' ভর করেছে। হুমায়ুন আহমেদকে নিয়ে এতোটাই পাগল হয়ে গেলাম যে আমার বন্ধু দ্বীপ, শিমুল কে নিয়ে 'হুমায়ুন অনুরাগী সংঘ' নামে একটি সংগঠন খুলে ফেললাম। বিভিন্ন পত্র পত্রিকার পাঠক পেজে লেখালেখি করতাম। সেই সুবাদে 'আজকের কাগজ' পত্রিকার 'কাগজ পাঠক' পেজে হুমায়ুন অনুরাগী সংঘের কমিটি ও বই সাহায্য চেয়ে লিখলাম। আতিয়ার ভাই নামে এক বড় ভাই ছাড়া আর কেউ সাহায্য করতে আসেনি। নাইনে উঠেছি ওঠার পর একদিন স্কুলে গেলাম। হিসেব করে দেখা গেলো দুইদিন স্কুলে গেছি। আর গড়ে আড়াইটা উপন্যাস শেষ করেছি। অবশ্য এরমধ্যে সুনীল, শীর্ষেন্দু, বুদ্ধদেব, বিভূতি, সুচিত্রাও আছে।

নাইনেও একি অবস্থা। স্কুলে রেজিস্ট্রেশন শেষ আমি জানিই না। যখন জানলাম তখন বলা হলো আমাকে ২০০৫ সালে এসএসসি দিতে হবে। তখন ২০০২ চলছে। হিমুগিরি ছুটে যাওয়ার মত অবস্থা।

আরেক ফ্রেন্ড জুটেছে সেও আরেক হিমু। দুইজনেই সন্ধ্যার পর ঘন্টা দুই অথবা তিন হেটে ঘরে ফিরি। যাই হোক প্রাইভেটে এক স্যারের কাছে অঙ্ক করতে শুরু করেছিলাম। সেই স্যার কে হাতে পায়ে ধরে স্কুলে নিয়ে গিয়ে প্রধান অফিস সহকারিকে রাজশাহী পাঠাই। এরপর হয় রেজিস্ট্রেশন। ২০০৪ সালেই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। নাইনের শেষের দিকে হিমুত্ব কমতে থাকে। সেই হিমালয়ের উচ্চতা কমে গেলেও এখনো শেষ হয়ে যায় নি। আকাশে চাঁদ উঠলে গৃহত্যাগী হতে না পারলেও হেটে হেটে ক্লান্ত হয়ে ঘরে ফিরি... বাইরে হিমু না থাকলেও বুকের ভেতরে এখনো হিমু থেকে গেছে...


হুমায়ুন আহমেদ কে নিয়ে লেখা-
একটি নোবেল পুরস্কার এবং হুমায়ুন আহমেদ

হিমুকে নিয়ে একটি গল্প লিখেছিলাম। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর। বোঝাতে চেয়েছি হিমুদের প্রস্থান নেই-

হিমু আছে! এইতো হিমু
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×