somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবু১৫৪
জীবনে সহজেই কোন কিছু পাবার আশা করাটা বোকামী। অনেক ঘাত প্রতিঘাত পার হয়েই আসতে হয় কাংক্ষিত লক্ষে। এই পথ এত সোজা নয়। অনেক ভুল ভ্রান্তি আছে সেই পথ চলায়। হয়তো আরো অনেক কোথিন হবে সামনের পথ টুকু। তারপর ও হার মেনে নেয়ার পক্ষে আমি নই। জয়ী যে আমাকে হতেই হবে।

কানাডা যাচ্ছেন? একটু শুনে যান এইদিকে - আপনার কিছু কিছু জিনিস রেখে যান দেশে!! B-);)

১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানাডায় যারা আসতে চান তাদের জন্য ২ টা পোস্ট দিয়েছিলাম বেশকিছু দিন আগে। যারা দেখেন নি তাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম -

কানাডায় বিশ্ববিদ্যালয়/কলেজ নির্বাচন এবং আরো কিছু প্রয়োজনীয় পরামর্শ

এইবার আসি অন্য প্রসঙ্গে। যারা প্রথমবার প্লেন ভ্রমণ করবেন এবং বিদেশ যাচ্ছেন পড়াশোনার জন্য তাদের এই পোস্টটি কাজে আসতে পারে। বিশেষ করে যারা কানাডা আসতে চান তাদের জন্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেই দ্বিধাগ্রস্ত থাকেন কি কি নিয়ে আসবেন কিংবা কি নিলে ভাল হয়। বা কি না নিয়ে আসলে ভাল হয়! আমার ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল। সেরকম কোন গাইডেন্স পাই নি বলে অনেক সমস্যা হয়েছিল। এর ফলে জীবনের প্রথম প্লেন ভ্রমণটা খুব একটা সুখকর ছিল না। দেশ থেকে নিয়ে আসা সানগ্লাসটা হংকং বিমানবন্দরে হারিয়ে ফেলেছিলাম। :((

তাহলে আসুন জেনে নেই কি কি জিনিস আপনি দেশ থেকে আনবেন না -

১। বই, খাতা, কলম, পেন্সিল, ইত্যাদি কিছুই আনার দরকার নাই। কারণ এখানে এসেই আপনি তা কিনতে পারবেন সস্তায়। আর ভুলেও বই আনতে যাবেন না। আমি একটা বই নিয়ে এসেছিলাম। এখন সেটা আমার কাছে বোঝা!

২। সারা দেশ খুঁজেও আপনি শীতের জুতা (বরফের সময় পরতে হয়) খুজে পাবেন না। আর তাই দেশ থেকে আসার সময় নরমাল জুতা আনলেই চলবে আর সাথে স্যান্ডেল আনতে পারেন।

৩। গরম কাপড় যেমন ওভারকোট আনতে পারেন। তবে ২ টার বেশি আনবেন না। বঙ্গবাজার ঘুরে দেখেশুনে এমন ওভারকোট আনবেন যাতে বরফ পরলেও ্তা না ভিজে যায় এমন।

৪। মাংকি ক্যাপ, মাফলার, গ্লাভস আনার দরকার নেই। কারণ এখানের গ্লাভস এর সাথে দেশের গ্লাভসের কোন মিল নাই। তীব্র শীতে সেই গ্লাভস কোন কাজে দিবে না।

৫। দেশ থেকে যারা আসেন তারা প্রায় সবাই (আমিও) একটা ব্লেজার নিয়ে আসেন। আমি মনে করি এটার কোন দরকারই নেই। আপনি কানাডায় এসেই ভাল এবং কম দামেই কিনতে পারবেন ব্লেজার।

৬। সোয়েটার ১ / ২ টার বেশি আনবেন না। কারণ এখানের সোয়েটার গুলো শীতের সাথে মানানসই।

৭। জিন্স প্যান্ট, গেঞ্জি, শার্ট এসব আনবেন। তবে জিন্স ২ টার বেশি, গেঞ্জি (ফুলহাতা), শার্ট ১/২ টা আনলেই চলবে।

৮। গানের সিডি, সফটওয়ার, সিডি কেস, ফ্রাস ড্রাইভ, ডায়েরি আনবেন না।

জীবনের প্রথম প্লেন ভ্রমণ আনন্দমুখর ভাবেই করুন। টেনশন নিবেন না কোন। :) আপাতত একটুকুই। ভাল থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:১৩
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×