আমার মাথায় আইডিয়া ঘুরছে একটা। সামহোয়্যারইনের মেইন পেজে একটা সর্বোচ্চ ব্লগার লিস্ট ঝোলে। ওইটা নিয়ে অনেকের আপত্তি। যদি আলতু ফালতু পোস্টকে গননায় না ধরা হত তাহলে এই হিসেবে কারো "হয়ত" আপত্তি থাকত না। কিন্তু ঠিক ভালো পোস্ট কিভাবে নির্ধারন করা যাবে?
ভালো পোস্ট: যাহা খারাপ পোস্ট নয়
খারাপ পোস্ট: যেটা নীচের যেকোনো একটা ভঙ্গ করে
১। ১০০ শব্দের বেশী আছে
২। তাহার ৮০% শব্দ ভিন্ন (কপি পেস্ট নয়)
৩। একই জিনিসের কপি পেস্ট নাই
৪। ৯০% শব্দই বাংলা (ইংরেজী চোথা চলবে না)
৫। খারাপ কিছু নেই (ম্যানুয়ালী চেক করতে হবে)
৬। ইন্টারনেট থেকে কিছু কপি করা নেই (ম্যানুয়ালী চেক করতে হবে)
এই ব্যাপারগুলো ছাড়াও কি একটা পোস্টকে গ্রহনযোগ্য নয় বলা যেতে পারে এমন আর অন্য কোন কারন কি আপনার মাথায় আছে?
এই ভিত্তিতে ভালো হিসেবে উৎরে যাওয়া পোস্টকেই "সর্বোচ্চ গ্রহনযোগ্য লেখক" এর মানাঙ্ক হিসেবে দেখানো যেতে পারে বর্তমান সর্বোচ্চ লেখকের জায়গায়।
কি মনে হয় আপনার?
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৭ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




