somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওঙ কার ওয়াইয়ের 2046

২৫ শে নভেম্বর, ২০০৬ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শমিত এখন ইরেগুলার। প্রথমদিকে যখন আমি মুভি নিয়ে পোস্ট দিতাম তখন শমিত খুব উৎসাহ দিতো। তার মুখেই ওঙ কার ওয়াইয়ের কথা শুনেছিলাম। আগে ওঙ কার ওয়াইয়ের নাম শুনিনি। সম্প্রতি এরস দেখলাম। এরস সংকলনে দি হ্যান্ড দেখে ওঙ কার ওয়াই সম্পর্কে আগ্রহ বেড়ে গেল। দেখলাম 2046।
ওঙ কার হং কংয়ের ডিরেক্টর। 1958 সালে শাংহাইয়ে জন্ম। তারপর থেকে হং কংয়ে।
হংকং সিঙ্গাপুর নিয়ে আমার অনেক ভুল ধারণা ছিল। এত ব্যস্তশহর। ব্যবসায়ী, বেশ্যা আর বিপন্নতা ছাড়া সে শহরগুলোতে আর কিছু আছে ভাবতে পারি নাই। ওঙ কারের মুভি দেখে ভাবতে হলো। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি!
2046 খুব ব্রিলিয়ান্ট এবং খুব জমাট প্রেমের সিনেমা। হংকং-সিঙ্গাপুর ভিত্তিক এক লেখকের গল্প। লেখক একটি গল্প লেখেন যেটি আসলে অনাগত কালের। 2046 সালের। কিন্তু দেখা যায় গল্পটা আসলে অতীতের। ষাটের দশকে এক হোটেলের 2046 নম্বর কক্ষে লেখকের যে প্রেম-ভালোবাসার অভিজ্ঞতা হয়েছিল তারই গল্প। জটিতি সময় 2046 আর স্থান 2046 এ লেখকের যাত্রার মধ্য দিয়ে ওঙ কার বলেছেন অসাধারণ কিছু প্রেমের কথা।
একজন রহস্যময় নারী, একজন মোহময় মহান বেশ্যা, হোটেল মালিকের এক কন্যা, একজন পেশাদার জুয়াড়ির সঙ্গে প্রেম প্রেম আর প্রেম। কিন্তু লেখক কোথাও জড়িয়ে যান না। মায়ার জাল কেটে প্রতিবারই বেরিয়ে আসেন। শেষ পর্যন্ত বোঝা যায় আসলে 2046 সালে ভালোবাসার ক্ষেত্রে হয়তো অন্যরকম কোনো ঘটনাই ঘটবে না। একই থাকবে। একইভাবে মানুষ পাহাড়ে উঠবে। সেখানে একটা গাছ খুঁজে বের করবে। গাছের গায়ে একটা গর্ত করবে। সে গর্তে নিজের গোপন কথা বলে কাদা নিয়ে গর্তের মুখটা লেপে দেবে।
সিনেমাটি তৈরি হয়েছিল 2004-এ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×