মুক্তিযোদ্ধাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছিঃ
মুক্তিযুদ্ধে বাবার বয়স ছিল ১০ আর দাদা ছিলেন ৬০,তারা মুক্তিযুদ্ধে যাননি...এই কি মোর আপরাধ । এই অপরাধের কারনেই আজ আমার চেয়ে খারাপ রেসাল্ট করেও আমার বন্ধু ভাল স্কুল, কলেজ ,এমনকি মেডিকেল চান্স পেয়ে গেল কারন তার জন্য আছে মুক্তিযোদ্ধা কোটা ।কোটা পদ্ধতি তাদের জন্য যারা সুবিধাবঞ্ছিত ,পশ্চাতপদ যেমন: প্রতিবন্ধী,উপজাতি কিংবা আদিবাসী । আমাদের মুক্তিযোদ্ধারা অসহায় নাকি প্রতিবন্ধী,এই কোটা পদ্ধতির মাধ্যমে আমরা কি মুক্তিযোদ্ধাদের প্রতিবন্ধী, সুবিধাবঞ্ছিত ,পশ্চাতপদের দলে ফেলে দিচ্ছিনা ,এতে কি তাদের সম্মান বাড়ছে ।বরং নতুন প্রজন্ম তাদের সুবিধাবাদী
হিসেবে চিনছে ,পূর্বে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান দের জন্য কোটা থাকলেও
এখন তা নাতিনাতনি পর্যন্ত বারানো হয়েছে।শুধু শিক্ষাক্ষেত্রে না চাকরিক্ষেত্রেও এই কোটা রয়েছে যারা শিক্ষাক্ষেত্রে কোটা সুবিধা পেল তারা
চাকরিক্ষেত্রেও একি সুবিধা পাচ্ছে । কারন তারা মুক্তিযোদ্ধার
সন্তান যোগ্যতা না থাকলেও তাদের ত কোটা রয়েছে । আজকাল আবার আরো অনেক রকম কোটা যেমন শিক্ষা অফিস কর্মকর্তার সন্তান কোটা ,সাংসদ কোটা চালু হয়েছে কিংবা প্রক্রিয়াধীন রয়েছে ।এতে করে মেধাবিরা বঞ্চিত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর আরও অনেক উপাই আছে তাই
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা ও উপজাতি ছাড়া সকল কোটা অবিলম্বে বাতিল করা উচিৎ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


