রাজনীতি মুক্ত কোন গর্বের কথা নয়
২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথায় আছে ছাত্র জীবন মধুর জীবন। মধুর না হোক স্কুল ও কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র হওয়াটা সত্যই গর্বের।
এই সময়েই ভবিষ্যৎ কর্মজীবনের শিক্ষা দেয়া হয়। এজন্য শিক্ষকরাও পাঠ্য পুস্তকের বাহিরে নানা বিষয়ে জ্ঞান দান করেন। কিন্তু বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি করতে দেয়া হয়না। প্রসপেক্টাসে সুন্দর হরফে লেখা থাকে, রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গর্ব করার কিছু নেই। আজকে রাজনীতির এই করুন হালের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও দায়ী।
ছোট বেলায় কাজী নজরুল ইসলামের কবিতায় পড়েছি "আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে"। দেশকে এগিয়ে নিয়ে যায় মেধাবী রাজনীতিবিদরাই। ৫২ এর ভাষা আন্দোলন কিংবা ৭১ এরমুক্তিযুদ্ধ কারা করেছে? ওই ছাত্ররা। রাজনৈতিক আদর্শ ছিল বলে তারা সেদিন আন্দোলন করতে পেরেছে। তাহলে আজ কেন রুদ্ধ করে দেয়া হচ্ছে ছাত্র রাজনীতির পথ।
আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি আছে ঠিকই কিন্তু তা কোন আদর্শিক রাজনীতি নয়। কিছু ছাত্ররা এই রাজনীতিটা খুব সুচারুভাবে করতে পারে। ভাল ফলাফলের প্রত্যাশায় বিভিন্নভাবে তারা তা করে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আদর্শিক রাজনীতি শুরু হোক এই প্রত্যাশা রইল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১
একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন
*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুন