নতুন নতুন তথ্য বেরিয়ে এসেছে 'স্পট ফিক্সিং' মামলা থেকে। গত বছর ওভাল টেস্টে অর্থের বিনিময়ে এক ওভারে রান না করতে রাজি হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট।
এছাড়া ভারত-পাকিস্তানের একটি ম্যাচ নিয়ে এক বিলিয়ন ডলারের অবৈধ বাজি ধরা হয় বলে আদালতে জানান মামলার প্রথম সাক্ষী আইসিসি'র এক কর্মকর্তা।
সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বৃহস্পতিবার বাদী পক্ষের উকিল আফতাব জাফরজি কিউসি জানান, বাট ও তার এজেন্ট মাজহার মাজিদের মধ্যে কথা-বার্তা থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে।
বাটের পাশাপাশি বিচার চলছে পেসার মোহাম্মদ আসিফের। তবে অপর পেসার মোহাম্মদ আমের ও বাটের এজেন্টের বিচর করা হচ্ছে না তাদের সঙ্গে। চারজনের বিরুদ্ধেই অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।
এদিন সাক্ষ্য নেয়া হয় মামলার প্রথম সাক্ষী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান তদন্ত কর্মকর্তা রবি সাওয়ানির।
এর আগে লর্ডস টেস্টের সেই 'নো-বল'র ভিডিও-চিত্র দেখেন জুরি। শোনেন বাট ও তার এজেন্টের মধ্যে ফোনে কথাবার্তার 'রেকর্ড'। দেখেন আদান-প্রদান করা 'মেসেজ'ও।
আদালতে কার্যক্রম শুরু হয় জাফরজির বক্তব্য দিয়ে। আগের দিন যেখানে শেষ করেছিলেন, শুরু করেন তিনি সেখান থেকে। তিনি তার বক্তব্যে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্ট নিয়ে বাট ও মাজিদের মধ্যে দেখা-সাক্ষাৎ, ফোনে কথা-বার্তা ও মেসেজ আদান-প্রদানের বিস্তারিত দিক তুলে ধরেন। এরপর তিনি তুলে ধরেন লর্ডস টেস্টের বিস্তারিত দিক।
গোপন ক্যামেরা দিয়ে তোলা ছবিও দেখেন জুরি।
ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড'র সাংবাদিক মাজহার মাহমুদ আরবের একজন শেখের ছদ্মবেশ ধরে এসব তথ্য সংগ্রহ করেন। আদালতে তারও সাক্ষ্য নেয়ার কথা ছিল এদিন। কিন্তু জাফরজি সময় মতো তার বক্তব্য শেষ করতে না পারায় মাহমুদের সাক্ষ্য নেয়া সম্ভব হয়নি। তবে সাক্ষ্য নেয়া হয় সাওয়ানির।
মাহমুদের সাক্ষ্য সোমবার নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে সেদিন পর্যন্ত।
এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিন খেলোয়াড়ই।
রেফা : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৬ ঘ.
রান না করতে রাজি হন বাট, এক বিলিয়ন ডলারের অবৈধ বাজি ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।