একটা মেয়ে বাজে কাপড়ে রাস্তায় বের হইসে। তার অঙ্গপ্রত্যঙ্গ ভেসে উঠছে আপনার চোখের সামনে! বুঝতে হবে মেয়েটা বিকৃত রুচির চর্চা করে। এই যে তার অশ্লীল জামাকাপড়ে নিজেকে অশ্লীল ভাবে উপস্থাপনা সেটার জন্য তার পাপ লিখা হবে অবশ্যই। যার শাস্তি হয়তো হবে পরকালে। কিন্তু আপনার যদি ইচ্ছে করে, তাকে এই দুনিয়াতেই পাপের শাস্তি দিয়ে দিতে তাহলে, আপনি তার নামে মামলা করুন, নালিশ সালিশ যা ইচ্ছা বসিয়ে বিচার করার চেষ্টা করুন, তার পরিবারে জানিয়ে আসুন যে, তাদের মেয়ে পরিবেশ নস্ট করছে। মেয়েটাকে শাস্তি দেবার এরকম হাজারটা উপায় আছে।
কিন্তু এত্তসব উপায়ের ধারেকাছে না গিয়ে শাস্তি স্বরূপ তাকে ধর্ষণ করবেন এটা আপনার কোন ধর্মে বা সংবিধানে লিখা আছেরে ভাই?
যদি লিখা না থাকে তাহলে আপনিও অপরাধি। পোশাকের দোহাই দিয়ে ধর্ষণের অন্যায় মোটিভ সৃষ্টির জন্য আপনি অপরাধী, ঐ নস্টার চাইতে আরো বড় আরো ভয়ঙ্কর অপরাধী আপনি।
তার যেমন পোশাকে সমস্যা আপনারও তেমনি নিজেকে নিয়ন্ত্রণ এবং মানসিকতায় সমস্যা কিংবা বলা যায় ধর্ষণের উসিলা সৃষ্টিকারী নিকৃষ্ট জীব আপনি।
ঐ মিয়া আমরা কি হিজরা? পথেঘাটে এইরকম দুই চারটা অর্ধনগ্ন, উসৃংখল, নস্টা কি চোখে পড়েনা আমাদের? তাহলে কি দেখা মাত্রই এই চিন্তা আসতে হবে যে, পাইছি! মেয়েটা খারাপ পোশাক পড়েছে, চল মাম্মা রেপ করমু। ছি: ওয়াকথুহ। এমন হলে আপনার জীবন দর্শনে থু থু দেই আমি।
কোলের বাচ্চারা ধর্ষিত হয় আজকাল নরপশুদের কাছে। সেইসব নরপশুদের পক্ষে শিশু ধর্ষন হালাল করতে কি কি যুক্তি তৈরী করেছেন একটু শুনি!
অযথা এইসব তর্কাতর্কিতে লিপ্ত না হয়ে কয়েকটা ধর্ষকরূপী হায়েনাকে শাস্তির আওতায় নিয়ে আসুন। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন তাহলেই দেখবেন ধর্ষকদের সংখ্যা কমে যাচ্ছে সময়ে সময়ে। তবে সেই সাথে ঐ নস্টা, কুরুচিপূর্ণ সমাজের কীট যারা নিজেকে উন্মুক্ত করে একধরণের নোংরা সুখ লাভ করে তাদের প্রতিও দৃষ্টি দিতে হবে। বুঝাতে হবে এই দেশ ইউরোপ, আমেরিকার কালচার ধারণ করেনা। আমাদের কৃস্টিকালচার ভিন্ন ও সংযত। বখে যাওয়া বিকৃত মানসিকতা ও অতি আধুনিকতাসম্পন্ন গোটিকয়েক মেয়ে/মহিলাকে অনুসরণ করতে গিয়ে নিজেকে নিলামে উঠানো হবে চরম বোকামি।

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




