somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদ

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদ! এই মানুষটাকে নিয়ে আমার আসলে কিছুই বলার নেই। তবু কি কিছুই নেই? কিছু কিছু মানুষ কি সুন্দর করেই না বলে। গুছিয়ে গুছিয়ে শব্দ বাক্য বিন্যাসে আবেগে কি চমৎকার করেই না বলে। আমি বলতে গিয়ে হড়বড় করে বলি সব এলোমেলো করে ফেলি। আমার এই আবেগ প্রকাশের ক্ষমতা আসলে নেই। তাঁর জন্য যে আবেগ আমি ধারন করে আছি তা বলার মত শব্দ নেই আমার।
একজন মায়াবতী তে তিনি লিখলেন আধুনিক মানুষ দের জন্য কথা বলার উপর বই থাকা দরকার। অপ্রয়োজনীয় সব বই এ বাজার ভর্তি, প্রয়োজনীয় বই খুঁজলে পাওয়া যায়না। কথা বলার আর্টের উপর ও একটা বই থাকা দরকার।কেউ কেউ এত সুন্দর করে কথা বলে, কেউ কথাই বলতে পারেনা। যখন মজার কোন কথা বলে তখন ইচ্ছা করে একটা চড় বসিয়ে দিতে।
আমি বলতে গেলেই অসহায় লাগে সত্যিই যদি এমন একটা বই থাকতো!

কোন বইটার কথা বলবো আমি! আমি একজন অন্ধ পাঠক। বই পড়াটা শুরুই হয়েছিল তাঁকে দিয়ে। নতুন এক ভূবনে প্রবেশ করলাম ক্লাস থ্রিতে পড়ার সময়। এক মামার লাইব্রেরীতে গিয়েছিলাম স্কুল থেকে ফেরার পথে। মজার ভুত নামে একটা বই মামা হাতে ধরিয়ে দিলেন। বললেন সামনে সপ্তাহে আবার একটা বই নিয়ে যেও। সামনে সপ্তাহে আর যাইনি। অনেক দিন পর যখন আবার গেলাম আরেকটা বই নিয়ে এসেছিলাম। সেটাও হুমায়ূন নামের এক যাদুকরের।
এই সুযোগে বলে রাখি বইটা কখনো ফেরত দিইনি। সুযোগ পেলে ক্ষমা চেয়ে নিতে হবে। অবশ্য বই চুরির মত পবিত্র কাজ আর একটিও নেই।
মামা আমাকে সতেরো বছর আগেকার একটা বই এর জন্য দৌড়ানী দিতে পারে! কিন্তু তা দিক সেই যে তিনি বই পড়ার একটা বীজ বুনে দিলেন। বই এর লোভ আমার কখনো কমেনি। এরপর গোগ্রাসে গিলে গেছি তাঁর বই। কত প্রিয় মানুষের সাথে যে ভীষন ঝগড়া হয়ে গেছে তাঁকে নিয়ে। যারা হয়ত তার লেখা পছন্দ করেনি কোন দিন। সে সময় তাদেরকে আমার আদর্শের শত্রু মনে হত এখনো হয়। তবে এখন নিজেকে বোঝাতে পারি এমন হতেই পারে। তখন পারতাম না। কেমন মূর্খ লাগতো ওদের মনে হত কয়েকটা বই পড়ে জ্ঞান ফলাচ্ছে হয়ত!

আরেকটু বড় হতেই সমগ্র নিয়ে আসতাম লাইব্রেরী থেকে। কত হলুদ বিকেল যে বাইরের ঘরের দরজাটার পাশে বসে কেটে গেছে। সবাই সামনের মাঠ টায় খেলতো। আমি দু একবার তাকিয়ে আবার পড়তে শুরু করতাম। যেন আমার অন্য জগৎটার চেয়ে সুন্দর আর কিছু ছিলনা।
আব্বা প্রতি তিনদিন পরপর একটা করে বই নিয়ে আসতেন তাঁর কলেজ লাইব্রেরি থেকে। আমার হুমায়ূন! আমার প্রিয় হুমায়ূন তাঁর বই সামনে না থাকলে আমি খেতে বসতাম না। আমার রাগ দেখে আব্বা হাসতো।

আমি বড় হবার পর আমার ভেতরে তাঁর জন্য ভালবাসা শুধু বাড়লোই। এইতো কদিন আগেও মাঝে মাঝেই উনার ফোন নং বের করে হাতে নিয়ে বসে থাকতাম।কখনো সাহস করতে পারতাম না ফোন দেবার। কি হত যদি সাহস করে একবার ফোন টা দিয়েই বসতাম। একবার যদি বলতাম আমি আপনার অন্ধ ভক্ত কি এমন হত! উনার মৃত্যুর খবর শোনার পর এই কষ্টটা খুব তীব্র ছিলো। আমি আর নতুন কোন বই পড়বোনা তার কেমন যেন এখনো ভাবতে পারিনা! একবছর পুরো একটা বছর চলে গেছে! এভাবে হয়ত আরো অনেক দিন যাবে। আমার মত অসংখ্য মানুষকে কাঁদিয়ে যাওয়ার ক্ষমতা যার ছিল তাঁর প্রতি ভালবাসা কখনো কমবেনা।
তাঁর কাছেই তো পেয়েছি কবিতার প্রতি ভালবাসা।বলতে শিখেছি ,
আমার জলেই টলমল করে আঁখি /তোমার চোখের অশ্রু কোথায় রাখি!
অথবা জীবনানন্দের ঘাই হরিনীর খবর কিংবা শক্তির কবিতা। প্রিয় হুমায়ূন আহমেদ অমর এক মানুষের নাম। বুকের ভেতর কষ্ট নিয়ে বলতে ইচ্ছে করছে,
''এভাবে নয় এভাবে ঠিক হয়না
নদীর বুকে বৃষ্টি পড়ে পাহাড় তাকে সয়না
এভাবে নয়, এভাবে ঠিক হয়না।
কিভাবে হয়, কেমন করে হয়?
কেমন করে ফুলের কাছে রয়!
গন্ধ আর বাতাস দুই জনে?
এইভাবে হয়, এমন ভাবে হয়!''

১৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×