somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুস্থ বিনোদন যখন স্বস্তা বিনোদন হবার পথে...

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে ঈদে বিনোদন বলতেই টিভি নাটক আর টেলিফিল্ম। প্রতি ঈদেই নির্মাতারা চ্যানেলগুলোর জন্য প্রচুর নাটক-টেলিফিল্ম তৈরি করেন। কিন্তু যে পরিমান নাটক বা টেলিফিল্ম নির্মিত হয়, সে পরিমান অভিজ্ঞ আর্টিস্ট দেশে নেই। প্রায় সব নাটকেই নতুন নতুন চেহারা দেখা যায়। তারা সবাই দেখতে ভালো। কিন্তু অভিনয় শিল্পে চেহারার সাথে সাথে অভিনয়দক্ষতাও প্রয়োজন। ফলে দু-একটা বাদে বেশিরভাগ নাটকগুলোতে অভিনয়ে সাবলীলতা নেই, তার ওপর ডায়ালগের যা অবস্থা...। কেমন জানি কাতুকুতু দিযে হাসানোর চেষ্টা সব জায়গায়। তবে ডায়ালগের সমস্যাট মুলত লেখকদের।

আঞ্চলিক ভাষার নামে নাটকগুলোতে বাংলা ভাষার ওপর তো বটেই, আঞ্চলিক ভাষাগুলোর ওপরও অত্যাচার হচ্ছে।

এখন সব নাটকেই হাসানোর জন্য আঞ্চলিক ভাষাকে মুল উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেটা দোষের কিছু না। দোষ তখনি, যখন ভাষাটাকে বিকৃত করা হয়। হাসানোর জন্য বিকৃত ভাষার দরকার নেই। জাহিদ হাসানের পুরোনো নাটকগুলো যারা দেখেছেন তাদের মনে আছে, সেসব নাটকগুলোর ডায়ালগ থাকতো প্রমিত বাংলায়। তখন কি কেউ হাসেনি?(তবে জাহিদ হাসানের মুখে যে কোন ভাষাই চমৎকার, কারণ জাহিদ হাসান চমৎকার) তখন সবাই কি চমৎকার বাংলায় কথা বলতো। কথায় কন্ঠের উঠানামা থাকতো। সেসব নাটকে সত্যিকার অর্থেই শেখার মত অনেক কিছু থাকতো।

কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন যাদের ওপর আমাদের এক্সপেক্টেশন থাকে, বিশ্বাস থাকে যে তারা যেসব নাটকে থাকবে সেসব নাটক অবস্যই ভালো হবে। এই ধারনাটাও বোধয় আর রইল না। বর্তমানে দেশে সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হলেন মোশারফ করিম। চ্যানেলগুলোতে তার অভিনীত নাটক সবচেয়ে বেশি থাকে। অনেক হাসবো এই আশা নিয়ে গতকাল মোশারফ করিমের ‍"সিকান্দার বক্সের হাওয়াই গাড়ি" দেখতে বসেছিলাম। ১০ মিনিট দেখার পর আর দেখতে ইচ্ছে হলো না। উঠে যেতে বাধ্য হলাম। দেশের হাই রেটেট আর্টিস্টের নাটক যদি হয় এই মানের, তাহলে বাকিগুলোর অবস্থা কি হবে সেটা ভাবতে হয়না।

বাংলাদেশের দেশের মিডিয়াগুলো নিজেদের দর্শক ধরে রাখতে পারছেনা সেকারনেই। কিন্তু ভারতের মিডিয়াগুলো পেরেছে। সেটা সিরিয়াল দিয়ে হোক,সিনেমা দিয়ে হোক বা অন্য যে কোন ভাবে, তাঁরা পেরেছে। তাদের কোন দর্শকই দিন-রাত ভুলে অন্য দেশের সিরিয়াল নিয়ে পরে থাকে না।

নাটকের জন্যে যে সুনাম আমাদের রয়েছে, এভাবে চলতে থাকলে সে সুনাম নষ্ট হতে বেশিদিন লাগবে না। সুস্থ বিনোদনের এই ধারাটিকে ধীরে ধীরে নিজেরাই অসুস্থ করে তুলছি। স্বস্তা বানিয়ে ফেলছি।

আমরা সবসময় ভারতীয় সিরিয়ালের দোষ দেই, সংস্কৃতি গেল গেল বলে লাফাই, কিন্তু কি করলে সংস্কৃতি রক্ষা হবে সেটা কেউ ভাবিনা। যেকোন দেশের সংস্কৃতি উপস্থাপন করতে হয় সে দেশের সেরা শিল্পিদের দিয়ে। কারন নিজের সংস্কৃতি যদি নিজের কাছেই ভালো না লাগে, তাহলে দেশের বাইরের কারো কাছে সেটি ভালো লাগবে, এরকম ভাবাটা বোকামী ছাড়া কিছুনা। সুতরাং আমরা যদি আমাদের সংস্কৃতিকে সবার কাছে ভালো ভাবে পৌছাতে চাই, আমাদের সেরা শিল্পীদের দিয়েই সেটা করতে হবে। যারা নিজেদের সংস্কৃতিকে খুব ভালোভাবে জানে।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×