জালনোট... আমাদের বর্তমান সমাজে একটা আতঙ্কের নাম। একজন সাধারন মানুষের মাসিক আয় আট হাজার থেকে দশ হাজার টাকা, শ্রমিক পর্যায়ের একটা মানুষের আয় আরো কম। সেই ক্ষেত্রে যদি তার বেতন নেয়ার সময় অথবা অন্য কোন ভাবে তার হাতে এক হাজার টাকার একটা জাল নোট ঢুকে যায় তাহলে তার পুরা মাসের বাজেট টাই এলোমেলো হয়ে যেতে পারে। আগে ভাবতাম ব্যাংক থেকে টাকা উঠালে মোটামুটি নিশ্চিত থাকা যায় কিন্তু বর্তমানে মাঝে মাঝে ব্যাংক এর থেকে নেয়া টাকায়ও নাকি জাল পাওয়া যায়। বছর খানেক আগে একবার আমি প্রাইম ব্যাংক এর একটি শাখা থেকে ষাট হাজার টাকা উঠিয়ে ছিলাম, যার মধ্যে একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল ছিল আর দশ হাজার খোলা টাকা। সেই পঞ্চাশ হাজার টাকার বান্ডিলটা আমি সিটি ব্যাংকের একটা শাখায় জমা দিয়ে চলে আসার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর ব্যাংকের এক অফিসার আমার মোবাইলে কল দিয়ে বলেন- আপনার বান্ডিলে একটা নোট খারাপ আছে একটু ব্যাংকে আসেন। কিন্তু তখন আর আমি ব্যাংকে যাওয়ার প্রয়োজন মনে করিনি। বান্ডিলের মধ্যে থাকা টাকাটা জাল ছিল বলে আমার মনে হয়না, তাছাডা ওই ব্যাংক কর্মকর্তা নিজেই টাকাটা বুঝে নিয়ে ছিলেন। এত কিছু বলার অর্থ হচ্ছে- এই ঘটনায় যে কোন এক ব্যাংক কর্মকর্তা অসাধু ছিলেন সেটা মোটামুটি নিশ্চিত। তাহলে আমরা কোথায় নিরাপদ? টিভি এবং ব্যাংক বিভিন্ন মাধ্যমে 'আসল নোট চেনার উপায়' প্রচার করে আসছেন। আমার কথা যদি ব্যাংক গুলি সচেতন না হয় তবে ব্যাংক থেকে কেউ পঞ্চাশ হাজার টাকা প্রতিটা এই রকম হাজার উপায়ে চেক করে উঠাতে গেলে তার সারাদিন এর ডিউটি লেগে যাবে। তাই আমার মনে হয় সরকারের উচিত জাল নোট তৈরী কারীদের শাস্তি আরো কঠিন সহ ব্যাংকগুলি কে আরো দায়িত্বশীল ভুমিকা পালনের ব্যবস্থা গ্রহন করা।
আলোচিত ব্লগ
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।