somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ লংমার্চ হউক টিপাইমুখ বাঁধ না হওয়ার হাতিয়ার..............................................!

০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি এবং সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদের ডাকে আজ শনিবার টিপাইমুখ লংমার্চ শুরু হবে।
সংগঠনদ্বয়ের নেতা এডভোকেট আবেদ রাজা এক বিবৃতিতে জানিয়েছেন, সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের প্রবীণ বুদ্ধিজীবী অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে সমাবেশ করে পদযাত্রার মাধ্যমে লংমার্চ মুক্তাঙ্গনে পৌঁছবে।
মুক্তাঙ্গন থেকে পরিবহনযোগে রাজধানী প্রদক্ষিণ করে পদযাত্রা ও পরিবহনের মাধ্যমে যাত্রাবাড়ি চৌরাস্তা-ভুলতাবাজার-নরসিংদী-ভৈরব-বিশ্বরোডমোড়-মাধবপুর-শায়েস্তাগঞ্জ চত্বর-মিরপুর-বাহুবল-আউশকান্দি-শেরপুর-মৌলভীবাজার জেলা চৌমোহনা (বিকাল ৬টা)-শ্রীমঙ্গল-কমলগঞ্জ-শমসেরনগর-ব্রাহ্মণবাজারের নাসিরাবাদ (রাত্রি যাপন)
৯ আগস্ট সকাল ১০টায় কুলাউড়া হয়ে জুরি-বড়লেখা-বিয়ানীবাজার-সিলেট কোর্ট পয়েন্ট বিকাল ৫টা (রাত্রি যাপন)
এবং ১০ আগস্ট সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করে এতিমগঞ্জ-গোপালগঞ্জ-চারখাই-সড়কের বাজার-আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সদরে দুপুরে ২টায় লংমার্চ পৌঁছবে।
উল্লেখিত স্থানসমূহ ছাড়াও প্রায় ৩০০টি স্থানে পথসভা-জনসভা করা হবে।
জকিগঞ্জ সদরে সভার পর সীমান্ত নদী অতিক্রম করে সীমান্ত হতে প্রায় ১৯০ কিমি দূরবর্তী মনিপুর রাজ্যের টিপাইমুখ পর্যন্ত পদযাত্রা এবং সুবিধাজনক স্থানে রাত্রিযাপন এবং টিপাইমুখ পৌঁছে ওই স্থানে নদীর পানিতে গোসল করে বাঁধ বিহীন নদীর পানি অক্ষুণ্ণ রাখার জন্য স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দিয়ে পুনরায় ঢাকা প্রত্যাবর্তন করা হবে।

লংমার্চে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় পোশাক, শুকনো খাবার, বিস্কুট, চিড়া-গুড়, পানি নেয়ার জন্য অনুরোধ করা হয়। ফায়ার ব্রিগেডের গাড়ি এবং নিরাপত্তা দেয়ার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮ আগস্ট সকাল ১০টায় লংমার্চ উদ্বোধন করার জন্য ইতোমধ্যে স্মারকলিপি দেয়া হয়েছে
এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করা হয়।
প্রায় ৫ লাখ বাংলাদেশীর জকিগঞ্জ দিয়ে সীমান্ত নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করার অনুমতি চেয়ে ইতোমধ্যে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসকে পত্র দেয়া হয়েছে।
দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনকে লংমার্চে অংশগ্রহণের জন্য আহবান জানানো হয়েছে। শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখবেন দেশবরেণ্য ব্যক্তিবর্গ। লংমার্চে গণসংগীত পরিবেশন করা হবে।
লংমার্চে দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হচ্ছে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×