somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখা হয়েছিলো তোমাতে আমাতে কি জানি কি মহা লগণে!!!

০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই বা বলতে গেলে যখন তখন গানটি মনে জাগে বা যখনই কেউ গায়, টিভিতে বা অন্য কোথাও বেজে চলে গানটি, অধীর আগ্রহে, সবার অলখে, চুপিচুপি অপেক্ষা করি এই দুটি লাইনের জন্য। বার বার শোনা তবুও কান পেতে রই কখন লাইনদুটো বাজবে।

"যেতে যেতে পথে পূর্নিমা রাতে চাঁদ উঠেছিলো গগণে,
দেখা হয়েছিলো, তোমাতে আমাতে কি জানি কি মহালগণে!!"

http://www.youtube.com/watch?v=FQGiExEOymw

সেছিলো এক মহালগণ!!! তোমার আমার দেখা হবার মুহুর্তটি। তারপর কত হাসি, কত গান, কত রাগ অনুরাগ পেরিয়ে আজকের এই গন্তব্যে পৌছুনো।

সকাল হতেই খুব মনে পড়ছে। মনে পড়ছে গত বছরের ঠিক এই দিনটির কথা। গতবছর ঠিক এই দিনটিতেই, সকাল থেকেই ছিলো আমার সে কি ব্যাস্ততা, কত রকম প্ল্যান প্রোগ্রাম! কি এক ভালোলাগা আমাকে জড়িয়ে রেখেছিলো অনুক্ষণ!http://www.somewhereinblog.net/blog/surjo_putro/28827778
আচ্ছা, তোমারও কি ঠিক এমনি মনে পড়েছিলো আজ? জানি, সেসব স্মৃতি কখনই চিরতরে ভুলে যাবার নয়। মানুষ ভাবে এক হয় আরেক, কিন্তু প্রতিফলন আমাদের পরিনতি তো আমরা সবসময় জানতাম।

তুমি লিখেছিলে,
"সূর্যের প্রখর আলোয় জ্যোৎছনা হারিয়ে যায়! তাই না বল? কিন্তু আজ আমার জ্যোৎছনা স্নানের দিন! প্রথম বারের মতো!! হয়তো শেষবারের মতোও! "
তুমি বলো, শেষবারের মত। আমি বলি উল্টোকরে, আজীবনের জন্য।প্রতিফলন, তুমি কি জানোনা, জ্যোৎস্নাস্নান বড়ই অমূল্য! বড়ই দূর্লভ। একবার জ্যোৎস্না যাকে ছোঁয়। সে চন্দ্রাহত, সেই স্পর্শ কখনও বিলীয়মান নয়। তাই তো সে এক মহালগন!!

Click This Link

তোমার সেদিনের আরেকটা কথা আমার আজো মনে পড়ে,
"চাঁদকন্যা একবার ও টের পায়নি, আমি ওর কত্তো কাছে ছিলাম!! কিন্তু ঢাকার বিখ্যাত ৫ টার জ্যাম! ঠীক ই আমাকে আটকেদিলো জায়গামত। "

আচ্ছা সত্যি কি আমরা জানি? কতকাছে ছিলাম সেদিন বা আজো আছি? ঢাকার বিখ্যাত ৫ টার জ্যাম কেনো এই পৃথিবীর যেকোনো জ্যামই হয়তো সে বাঁধার কাছে তুচ্ছ।
তাইতো বারে বারে স্মৃতির দ্বারে
দিন গুলো সব ফিরে আসে।
ভাবি একলা যখন কাটতো সময়.....।
Click This Link
তোমার কবিতা।:P তোমার সব কবিতা আমার মুখস্থ জানো? প্রায়ই পড়ি।আজীবন পড়বো। আর একটু পরেই বারোটা বাজবে । সারাজীবন যতদিন বেঁচে থাকবো ঠিক এদিনটি আর এ ক্ষণটিও বুকের মাঝে জেগে রইবে।

শুভ জন্মদিন প্রতিফলন। ফেলে আসা দিনগুলোর সব ব্যার্থতা আর দুঃখকে জয় করে সামনের দিকে এগিয়ে যাও এই প্রার্থনাই করি তোমার জন্য। আর অনেক অনেক ভালো থেকো।

ঠিক এভাবেই গতবছরটিতে ঠিক রাত ১২টায় তোমাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। কথা ছিলো আমার পাঠানো কেকটা তুমি ঠিক সে সময়ই খাবে।কিন্তু তুমি সেকথা রাখতে পারোনি। সন্ধ্যাবেলা হাতে পাওয়া মাত্র গাপুস গুপুস খেয়ে ফেলেছিলে।:P

জানিনা এই ভাবে এতটুকু শুভেচ্ছাও আর কখনও জানাতে পারবো কিনা।
তুমি বলেছিলে সারাটা জীবন যেখানেই থাকি যেভাবেই থাকি যেন এই বিশেষ দিনগুলোয় ফিরে আসি। আরো বলেছিলে, কোথাও কোনো হদিসও হারিয়ে গেলেও এই ব্লগটাতো রইলো। এখানেই না হয় দেখা হবে আমাদের? পাগালামী কি শুধু আমার ভেতরেই ছিলো? কি সব ছেলেমানুষী কি তুমিও করোনি? মনে কি পড়ে?

জানিনা তোমার এসব ছেলেমানুষী জল্পনা কল্পনাগুলো কতদিন আমার বুকের ভেতর গুন গুন করে বেজে যাবে শুধু জানি অপরিসীম ইচ্ছার কাছে পৃথিবীর সব বাঁধাই তুচ্ছ।যাইহোক, জেনে রেখো ,পৃথিবীর যেখানেই থাকি, আমার অন্তরের শুভেচ্ছাটুকু ঠিক ঠিক পৌছে যাবে তোমার কাছে। তোমার বুকের গভীরে, হৃদয়ের তারে, চকিতে জেনে নিও সেই চেনা টংকার!

Click This Link

লেখাটা পোস্ট করার ঠিক আগে আগে পড়লাম ।
Click This Link
খুব বুদ্ধি করেই বলে দিলে,

দুহাতে তাই কুড়িয়ে নিলাম,
সবটুকু, যা ছিল সেদিন;
শূন্য থালা, ছিন্ন বাঁধন,
নেই কিছু আজ; মুক্ত সে ঋণ ।
শুন্যথালা নাহয় বুঝলাম , বাটি বা বক্সের বদলে থালা লিখেছো:P কিন্তু কিসের ঋণ???:-*
যাইহোক বরাবরের মত আঁখিদুটি ছলো ছলো .....

যারা আগে আমাদেরকে চিনেনা বা জানেনা তাদের জন্য একটা তথ্য, আমিই চাঁদকন্যা আমিই বরুণা আর সূর্য্যপুত্র প্রতিফলন। এতটুকুই জানুক সবাই।

এর বেশী না হয় অজানাই থাকুক।

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৩৫
১৯টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×