শেয়ার বাজারে বিনিয়োগ ২ ভাবে শুরু করা যায়। ক) প্রাইমারী মার্কেট বা আই.পি.ও খ) সেকেন্ডারি মার্কেট এর মাধ্যমে। আমি সেকেন্ডারি মার্কেট সম্পর্কে আলোকপাত করব। ১। প্রথমেই ঠিক করে নিন আপনি কত টাকা বিনিয়োগ করবেন, কতদিনের জন্য বিনিয়োগ করবেন, ঝুঁকি কতটুকু নিবেন , কিরকম লাভ চান। লাভ বেশি চাইলে ঝুঁকি বেশি নিতে হবে। ২।হিসেব করুন আপনি যে টাকা যত সময়ের জন্য শেয়ারে বিনিয়োগ করবেন তা আপনি অন্য ক্ষেত্রে বিনিয়োগ করলে যে লাভ পেতেন তা শেয়ারের লাভের চাইতে বেশি না কম? লাভ বেশি অথচ শেয়ার এর চেয়ে ঝুঁকি কম এরকম কোন বিনিয়োগ সুযোগ আপনার থাকলে শেয়ার বাজারে এ কেন আসবেন? ৩। আপনার কোন বিনিয়োগ সুযোগ না থাকলে- টাকা ব্যাংকে রাখলে যত মুনাফা পেতেন তা কি শেয়ারের লাভের চেয়ে কম না বেশি? বেশি হলে কতোটুকু? তাতে আপনি সন্তুষ্ট? যতটুকু ঝুঁকি নিচ্ছেন তা কি আপনার জন্য বহনযোগ্য? উত্তর হ্যাঁ হলে বিনিয়োগ করুন। ৪। অনেকেই সুদে টাকা নিয়ে শেয়ার বাজারে আসেন। আপনি এ ভুল করবেন না। এটা অভিজ্ঞদের জন্য ভাল, আপনার জন্য নয়। ৫। আপনি কি ইতিবাচক মানসিকতার? আপনি কি লেগে থাকতে জানেন? আপনি কি যথেষ্ট ধৈর্য্য শীল? উত্তর না হলে আপনি শেয়ার বাজারের উপযুক্ত নন। ৬। আপনার কি এ বাজার সম্পর্কে যথেষ্ট ধারণা আছে? না থাকলে নিয়ে নিন। আপনার অভিজ্ঞ আত্মীয়- বন্ধু যারা শেয়ার বাজারের সাথে জড়িত তাদের সাথে কথা বলুন পরামর্শ নিন। এ সম্পর্কিত বই পুস্তক পড়ুন। যতটুকু পারেন শিখুন। মনে রাখবেন জ্ঞান ঝুঁকি কমাতে সাহায্য করে। আগামী পর্বে লিখব কোন শেয়ার কিনবেন? কখন কিনবেন?আজ এ পর্যন্তই।
শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে যা করবেন (নতুনদের জন্য) পর্ব - ১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।