নাগরিক জীবন থেকে বাইরে
খোলা জানালার পাশে বিছানায় শুয়ে,
জোস্নার সাইকিড্যালিক আলো
গলে ঢুকছে জানালা দিয়ে।
চারিদিক নৈশব্দিক সৌন্দর্যে ডুবেছে
জোসনার অবগাহনে গ্রামীণ প্রকৃতি।
সিলিং ফ্যানের মৃদু শব্দ
ঘড়ির টিক টিক আওয়াজ
আর ঝিঝি পোকার আর্তনাদ।
স্মৃতির জানালায় উকি দেয়
ফেলে আসা জীবনের জয়তু স্মৃতি।
ফেলে এসেছি ঊনত্রিশটি বসন্ত
কেটে যাবে আরোও অজস্র।
মহাপ্রস্থানের ঘন্টা বেজে উঠবে
বিলীন হবে স্মৃতি-বিস্মৃতি।
মিশে যাব পুর্ব পুরুষদের ভিটায়
তাদেরই মত করে বিস্মৃতির অতল গহীনে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



