somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রজ্জলিত মেশকাত
ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

স্কয়ার গ্রুপের বেয়াদবের গুচ্ছ প্রসব বনাম তরুণ ডাক্তার সমাজ।।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কয়ার গ্রুপের শুরু ১৯৫৮ সালে টিনের চালা ঘর দিয়ে। ৯০ এর দশক পর্যন্ত শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানিই ছিল। ২০০০ সালের পর থেকে অনেক ডালপালা গজিয়েছে। আর এখনতো ডালপালার শেষ নেই। তারপরও স্কয়ারের মূল ব্যবসা ফার্মাকে ঘিরেই। ৮০'র দশকেও টিনশেড বিল্ডিং ছিল। আমাদের সার্জারি বিভাগের লিজেন্ডারি প্রফেসর রুবেল স্যার স্কয়ারের উত্থান নিয়ে গল্প করতেন। স্কয়ার ফার্মার চেয়ারম্যান অরুণ চৌধুরী ১/১১ সরকারের উপদেষ্টা ছিলেন। যাইহোক স্কয়ারের উত্থান শুধুমাত্র ফার্মা দিয়ে।

একটি প্রবাদ আছে, " যারে দিয়ে চক্ষুদান, তারেই করিস অপমান।" যাকে দিয়ে এখন পর্যন্ত স্কয়ার অস্তিত্বশীল, যে ফার্মা ছাড়া স্কয়ারকে কল্পনাও করা যায়না, যে ফার্মা ছাড়া স্কয়ার অস্তিত্বহীন, সেই ফার্মার সঞ্চালক ডাক্তারদের বিরুদ্ধে মাছরাঙা মিডিয়ার মাধ্যমে কৌশলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

শুধুমাত্র তাই-ই নয় অরুণ চৌধুরী স্কয়ার ফার্মার প্রত্যেকটা রিপ্রেজেনটেটিভকে বিয়াদবের বাক্স বানিয়েছেন। জুনিয়র ডাক্তারদের সাথে কিভাবে আচরণ করতে হয় তা স্কয়ারের একটা এম আর জানেনা। সিঙ্গেল একটা রিপ্রেজেনটেটিভ না। ইন্টার্নশিপ করার সময় আমার এক রেজিস্টারকে স্কয়ারের এম আর দের সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করতে দেখতাম। আমার খুব খারাপ লাগতো। আমি একদিন জিজ্ঞেস করেও বসি। তখন তিনি বলেন, " কয়েক বছর পর বুঝতে পারবে স্কয়ার কি জিনিস।" আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি।
এই ফার্মা কোম্পানি মাকড়শার জালের মত দেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে আছে। একেবারে খামচে ধরে আছে। চিড়ে খাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে। মানুষকে কৌশলে উপনিবেশিক শাসকদের থেকেও বেশি শোষণ করছে। কয়েকশত ভাগ পর্যন্ত ঔষধের মূল্য বৃদ্ধির পেছনে রয়েছে এই স্কয়ার ফার্মা।

সবশেষে অরুণ চৌধুরীকে অনুরোধ করব চক্ষুদাতা, অস্তিত্বদাতাকে অপমান করবেন না, মানুষকে শোষণ বন্ধ করুন আর আপনার রিপ্রেজেনটেটিভদের কন্ডাক্ট শিক্ষা দিন। আর শত শত গুচ্ছ বেয়াদব সৃষ্টির জন্য অবশ্যই আমাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বিএমএর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা যতভাগেই বিভক্ত থাকিনা কেন অস্তিত্বের প্রশ্নে সবাই এক। আমাদের দেশে স্বৈরাচার এরশাদ পারেনি। কেউ পারবেনা আমাদের অস্তিত্ব নিয়ে খেলা করতে। আর আমরা তরুণ ডাক্তাররাই ডাক্তার কমিউনিটির তিন চতুর্থাংশের রিপ্রেজেন্ট করি। এভাবে চললে পতন হতে সময় লাগবেনা। আর পৃথিবীর ইতিহাস হতে শিক্ষা নিন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×