somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণু আলোচনা - বইঃ অবিশ্বাস্য এক হীরক কোহিনূর

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বই - অবিশ্বাস্য এক হীরক কোহিনূর
লেখক-ইরাদজ আমিনি।
অনুবাদ - আনোয়ার হোসেইন মঞ্জু
প্রকাশক- ঐতিহ্য.
দাম- ১৬৫
পাওয়া যাবে - আন্দরকিল্লা র বই বিপণীতে ( চট্টগ্রাম), ঢাকা নিউমার্কেট।
কোহিনুরের কাহিনী যে কোন রোমাঞ্চকর উপন্যাসের চেয়ে কম নয়।কোহিনুর - পৃথিবীর সবচেয়ে বড়, রোমাঞ্চকর আর দামি হীরে, বহু ঘাট ঘুরে যার বর্তমান আবাসস্থল এখন ইংল্যান্ডে।কোহিনূরের নাম প্রথম পাওয়া যায় বাবুরনামায়।তিনি বলেছেন,পুরো পৃথিবীর আড়াই দিনের খাওয়ার খরচ মেটানো যাবে এই হীরে দিয়ে। গোয়ালিয়রের শাসক হতে প্রথম বাবুরের কাছে এই হীরে আসে। তারপর বাবুরের হাত ধরে হুমায়ূন।তারপর পারস্যের শাহ।ওখান থেকে উপহারসুত্রে কোহিনূর আসে আহমেদনগরের শাসক বুরহান নিজাম শাহ এর কাছে।আবার ওখান হতে মিরজুমলার হাত ধরে মুগলরাজ আওরঙ্গজেব এর কাছে আসে।এরপর আবার পারস্য।
নাদির শাহ একে তার তালুবন্ধি করেন এবং মুগ্ধ হয়ে বলেছিলেন কো -হি -নুর !মানে আলোর পাহাড়।না , তিনি বেশিদিন ধরে রাখতে পারেননি। তার খুন হওয়ার পর হীরে যায় আহমেদ শাহ আবদালির কাছে।আবদালির মৃত্যুর পর হীরা আসে তাঁর সন্তান তিমুর শাহর কাছে।তিমুরের কাছ হতে জামান শাহ আর জামান শাহ হতে সুজা উল মূলকের কাছে।সবশেষে আসে পাঞ্জাবের রঞ্জিত সিং এর কাছে । উনি মারা যাওয়ার পর তার ছেলে দীলিপের কাছ হতে চলে যায় একদম রাণী ভিক্টোরিয়ার কাছে। সেই যে ইংল্যান্ডে গেল আর ফিরে এলো না !!
সংক্ষেপে কোহিনুর হীরার ভ্রমণ ত বলে দিলাম।কিন্তু এর ভেতরে যে রোমাঞ্চকর আর রক্তাক্ত গাথা রয়ে গেছে তা কিন্তু বলিনি! বিশেষ করে
বাবুরপুত্র হুমায়ূন,মীর জুমলা আর নাদির শাহ এর কাহিনীতে আছে থ্রিলারের টানটান উত্তেজনা আর চমক।সবটুকু জানতে চাইলে বইটি পড়া ছাড়া গতি নেই।
বইটি উপন্যাসের মতই আনন্দদায়ক হবে। হয়ত হীরেটার জন্য একটু আফসোস ও লাগতে পারে !
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

×