তুমি যদি রক্তপলাশ, আমি রুদ্র মিছিলের মুখ...
রেখে গিয়েছে যে দিন, পোড়া বারুদের গন্ধ
বেপরোয়া সাপের ফোসফাস। আঙুলের নোখে রক্ত
জমে আছে বিন্দুবিন্দু বিদ্রোহ-সন্যাস
জ্বলে ওঠো হে অদ্ভুত, বিচ্ছুরিত রোমে ও শিরায়
পোড়ে না জীবন তার কিসের অভিপ্রায়? তবে শোনো-
কালি ও কাদায়, মুখ ঢাকা উজ্জ্বল চোখ
সমস্ত গাছে পাতায়, শেকড়ে শেকড়ে- মুঠো ভর্তি শোক।
নেমে এসো, এসো বলছি, শীর্ণ আঙুল করে ভাঁজ
চোখের গলুই জুড়ে বসে আছে রক্তিম চাঁদ
তার কাঁধে হাত রেখে উন্মাতাল হাওয়ায় ফিসফাস
শুনতে পাও- ধ্যানমগ্ন পাঁজরের প্রেমশব্দ, বাজ?
বলছি আগুন চোখ, রক্তঠোঁট, হিরন্ময় অসুখ
তুমি যদি রক্তপলাশ, আমি রুদ্র মিছিলের মুখ।

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





