.......................................
আলু বেচো, পটল বেচো!
মাহমুদ টোকন
২ডিসেম্বর ২০১৬
.......................................
বাংলাদেশে ভারতীয় বইয়ের দাম অনেক বেশি!
একটি চটি বই কিনতে গেলেও ২০০-২৫০ টাকা। এর থেকে একটু বড় হলে ৪০০-৭০০টাকা। এর থেকে বড় হলে...!
এটি কি উদ্দেশ্যমূলক? বাংলাদেশ বাংলা বইয়ের বড় বাজার এজন্য?
একথা সত্যি যে প্রোডাকশন ভালো হলে দাম একটু বেশি হবে, কিন্তু সেটা কি নৈতিকতা ও মুনাফার মানদণ্ডকে মাড়িয়ে?
আরে ভাই যদি তাই হয়, তাহলে তোমার বই বিক্রির দরকার কী? আলু বেচো, পটল বেচো!
আরেকটি সমস্যা হলো ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকার ব্যবধান কম হলেও বাংলাদেশী বিক্রেতারা সেই রেট ঠিক রাখে না।
চাল-নুন-ডালের ক্ষেত্রে মানলেও বইয়ের ক্ষেত্রে এই অনাচার মানতে কষ্ট হয়। সত্যি বলতে কী মাথায় রক্ত উঠে যায়!

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




