
..........................................
আচ্ছা, একুশের বইমেলা তো বাংলাভাষা তথা নিজ ভাষার প্রতি সম্মান প্রদর্শন এবং মাতৃভাষার উৎকর্ষতা সাধনের জন্য পালিত হয়। তো এখনই কেন International Literary Conference করতে হবে? এটি বছরের অন্য যা কোনো সময় হলে অসুবিধা কোথায়?
অন্যসময় হলে আমরা আলাদাভাবে বরং আরেকটি সাহিত্য উৎসব পেতে পারি!
আমরা তো বাংলাদেশের অন্য জনগোষ্ঠির(চাকমা, মার্মা, চাক, গারো, মনিপুরি ও অন্যান্য) ভাষার জন্য কোন আয়োজন করি না। সে ভাষায়ও সাহিত্য হয়, সে ভাষায়ও বড় জনগোষ্ঠি কথা বলে। তার আলাদা ভাষা-মর্যাদাও রয়েছে। তাহলে কেনো এই আদেখলা ইংরেজি প্রিতি ভাষার মাসেই!
এটি কি ভাষা শহীদদের প্রতি অসম্মান করা নয়?
.....................
** আমার বোঝায় ভুল হতে পারে, কেউ যদি একটু বুঝিয়ে বলতেন!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



