
✿ আমি আল্লাহ তায়ালা কে বলি আমি নিজের উপর জুলুম করেছি –
আল্লাহ তায়ালা বলেন – “…হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর তায়ালা রহমত থেকে নিরাশ হয়ো না।…” [সূরা আল-যুমার -৫৩]
✿ আমি আল্লাহ তায়ালা কে আমার অন্তরের অশান্তির কথা বলি –
আল্লাহ তায়ালা বলেন – “…আল্লাহ তায়ালার যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহ তায়ালার যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।” [সূরা রা’দ -২৮]
✿ আমি আল্লাহ তায়ালাকে আমার একাকীত্বের কথা বলি –
আল্লাহ তায়ালা বলেন – “…আমি (আল্লহ তায়ালা) তার গ্রীবাস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী।” [ সূরা ক্বাফ -১৬]
✿ আমি আল্লাহ তায়ালার কাছে স্বীকরোক্তি জানাই – আমার গুনাহ অসংখ্য –
আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে আশ্বস্ত করেন – “আল্লাহ তায়ালা ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন?” [সূরা আল-ইমরান -১৩৫]
✿ আমি আল্লাহ তায়ালার কাছে কাতর প্রার্থনা করি –
আল্লাহ তায়ালা বলেন -“…তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো ..।” [সূরা আল বাক্বারাহ -১৫২]
✿ আমি আল্লাহ তায়ালার কাছে জীবনের সমস্যা জানিয়ে দুঃখ করি –
আল্লাহ তায়ালা বলেন -“…যে আল্লাহ তায়ালা কে ভয় করে, আল্লাহ তায়ালা তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।” [সূরা আত্ব-ত্বালাক -০২]
✿ আমি হতাশ হয়ে আল্লাহ তায়ালার কাছে আশ্রয় খুঁজি –
আল্লাহ তায়ালা বলেন -“নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।” [সূরা আল ইনশিরাহ -০৬]
✿ আমি আমার সমস্ত কিছুর জন্য আল্লাহ তায়ালার উপর ভরসা করলাম –
আল্লাহ বলেন -“… যে ব্যক্তি আল্লাহ তায়ালার উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।…” [সূরা আত্ব-ত্বালাক -০৩]
আল্লাহ তায়ালা আমাদেরকে হেদায়েত নসীব করুন। আমিন
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



