আজ দেখলাম মুভিটা। রিভিউ লিখছি না। যেটা পারিনা সেটা করে লাভ আছে?!
ভেবেছিলাম এবং ভয়ে ছিলাম যে বোর্ণ আবার চেঞ্জ হয়ে গেল কিনা ! দেখলাম নাহ, কাহিনী আবর্তিত হয়েছে এরন নামের এক এজেন্ট কে কেন্দ্র করে। তার মানে ম্যাট ডেমন বোর্ণ রোল পে করবে। কি খুশি।
মজার ব্যাপার হল আগের বোর্ণ সিরিজে ম্যাট ডেমন কে দেখে অভ্যস্ত হয়ে গেলেও এই মুভিটাই অনেক ভাল লেগেছে! ২ ঘণ্টার বেশি ব্যপ্তি থাকলেও প্রতি মুহুর্তেই নতুন কিছু হবার জন্য অপেক্ষায় থেকেছি।
যেটা মনে হল, আমেরিকান সি আই এ, এফ বি আই তথা আমেরিকান গোয়েন্দা সংস্থা মানুষ মারার জন্য ব্যতিব্যস্ত। তাও তাদের নিজেদের মানুষ। তাদেরই এজেন্ট।
এত হাই ফাই , সাই ফাই গেজেটস, এত কানেকশন, মুহুর্তেই পুরো বিশ্ব থেকে ডাটা কালেক্ট করে টার্গেট ফিক্স করা। এসব দেখতে গিয়ে মনে হচ্ছি মসজিদের এক ইমামের কথা ! তিনি বলেছিলেন, যতই আধুনিক হোক না কেন পুলিশ, চোর সবসময় এগিয়েই থাকবে!
বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, আইন বানিয়ে বা কোন কোন সময় সেই আইন ভংগ করে, একটা মানুষ কে খুন করা খুব কি জরুরি? মানবিকতা বলতে কি কিছুই অবশিষ্ট নেই ?
আসলে বলতে চাচ্ছি, টাকা বা আধুনিক যন্ত্র না। মানুষের মনটাকে আগে ঠিক করতে হবে। সেখানে আবেগ, অনুভূতি, সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা থাকতে হবে।
মানুষ যদি সঠিক পথে পরিচালিত হয়, সে খারাপ কাজই করতে পারে না। আর যদি খারাপ করেও সেটার অনুশোচনা যেন সেই মানুষটার ভেতরে জাগে সেই শিক্ষাই সমাজের দেয়া উচিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


