কবিতা: আমার বিশ্বকাপ কাসুন্দি
২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আমার বিশ্বকাপ কাসুন্দি”
......................
পত-পত করে উড়িছে পতাকা
আমিও আছি সাথে,
আরামের ঘুম কামাই করিয়া
দেখছি খেলা রাতে।
সকালে অফিসে মাথা দুলাইয়া
খুব ঝিমাইতে থাকি,
হেলিয়া দুলিয়া নানান কাজে
দিচ্ছি দিয়ে ফাঁকি।
আবার আসিয়া সন্ধ্যা থেকে
দেখছি বসে খেলা,
কোন রকমে যাচ্ছে কাটিয়া
অলস সন্ধ্যা বেলা।
গিন্নি আসিয়া হাঁক দিয়ে যায়
আমার হয়েছে জ্বালা,
এত কথা যে বলছি তোমায়
কানে কি দিয়াছ তালা?
ছেলেপুলেরা পড়াশুনাটা
করবে কেমন করে?
খেলার নেশায় দিন রাত্রি
থাকছ তুমি পড়ে।
গিন্নির কথা ডান কানে শুনে
বাঁ কানে দেই ঝেড়ে,
এমনি করে ঘড়ির সময়
যায় যে অনেক বেড়ে।
টুলটুল চোখে তাকিয়ে থেকে
চোখ হয়ে যায় ভারী,
গভীর ঘুমেও মাথার মাঝে
খেলা বেঁধেছে বাড়ি।
বল নিয়ে কভু ছুটছি আমি
দিচ্ছি যে করে গোল,
কখনো আবার গ্যালারিতে বসে
বাজাইছি আমি ঢোল।
এমনি করিয়া রাত্রি শেষে
সকাল হইলে পরে,
কোথা থেকে যেন ঘুমের পরীটা
আমায় আসিয়া ধরে।
টুলটুল চোখে বিরস বদনে
আবার অফিসে যাই,
খেলার মাসটা ছুটি কাটাইবার
কোন কি উপায় নাই?
....... মামুন... ১৯-০৬-২০১৮।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন