somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লামা শফীর “তেঁতুল বক্তব্য” সমাচার............

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লামা শফীর “তেঁতুল বক্তব্য” সমাচার............

“আল্লামা আহমদ শাহ শফীর বক্তব্য নোংরা ও জঘন্য”-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি।”

-যদিও এই বিষয়টা নিয়ে লেখার জন্যে অনেকে অনেক আগে থেকেই বলে আসছিলেন তারপরেও এই বিষয়টা নিয়ে লেখার কোন ইচ্ছেই ছিলো না। কারণ এইসব বিষয় যতো এড়িয়ে চলা যায় ততই ভালো। কিন্তু আজকে যখন উপরের সংবাদটি দেখলাম তখন ভাবলাম, এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও লেখা উচিত।

যখন উপরের সংবাদের লিংকটা দেখলাম, তখন কৌতূহল ভরেই সেই ১৭ জন বিশিষ্ট জনের নাম দেখার জন্যে লিংকে ক্লিক করলাম। সেই ১৭ জন বিশিষ্ট জনের প্রায় সবাই স্বঘোষিত নাস্তিক, এক দুই জন হয়তো স্বঘোষিত নাস্তিক না হলেও তারাও ব্যক্তি জীবনে ইসলামের ধার ধারেন না।

যারা আল্লামা শফীর বক্তব্য নিয়ে লাফালাফি করতেছেন, তাঁদের মূল চুলকানি কিন্তু আল্লামা শফীর বক্তব্য নিয়ে নয়। বরং তাঁদের মূল চুলকানি হচ্ছে ইসলাম নিয়ে। ইসলামকে কটাক্ষ করার জন্যে তারা একটা ছুতো পাইছেন এবং এই সুযোগে নিজেদেরকে একটু চুলকায়ে নিচ্ছেন এই আর কি।

-এবার আসি আল্লামা শফীর বক্তব্যে। আল্লামা শফীর বক্তব্যের ভিডিওটা আমি দেখিনি তবে বক্তব্যের প্রিন্ট কপি পড়েছি। হে, আল্লামা শফীর বক্তব্যের কিছু কথার সাথে আমি নিজেও একমত নই। যেমনঃ তিনি মেয়েদের পড়াশুনার ব্যাপারে যেটা বলছেন।

ইসলামে মেয়েদের পড়াশুনা বা জ্ঞান অর্জনের ব্যাপারে কোন বাঁধা নেই। বরং ইসলাম নারী পুরুষ সকলের উপর জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে। তবে এই পড়াশুনা বা জ্ঞান অর্জন এখনকার মতো বেলেল্লাপনা তথা ক্লাসমেট, বয়ফ্রেন্ডের কোলে মাথা রেখে নয়। এই জ্ঞান অর্জন হতে হবে ইসলামের পর্দা প্রথা বজায় রেখে।

দ্বিতীয়ত, আল্লামা শফী নারীদেরকে উপমা স্বরূপ তেঁতুলের সাথে তুলনা করেছেন। আমি বুঝলাম না, এখানে ভুলের কি আছে। হয়তো উপমাটা শুনতে একটু খারাপ শুনায়। আসলে তিনি এটা দ্বারা বুঝাতে চেয়েছেন যে, নারীরা খুব আকর্ষণীয়। সো নারীদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে।

“নারীরা খুব আকর্ষণীয়”- এই কথা আল্লামা শফীকে বলতে কেন?? এই কথা তো আল্লাহ্‌ তায়ালা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৪ নাম্বার আয়াতে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে, “তিনি নারীদেরকে পুরুষদের জন্যে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন”। এখন আল্লামা শফীর তেঁতুল উপমায় যদি নারীদের অবমাননা হয়ে থাকে তাহলে তো আল্লাহ্‌ তায়ালাও নারীদের অবমাননা করেছেন (নায়ুজুবিল্লাহ)।

আজকে যারা আল্লামা শফীর তেঁতুল বক্তব্য নিয়ে ঝড় তুলতেছেন তাঁদেরকে বলিঃ

“ভাইজান/ আপু ,লাক্স চ্যানেল আই সুপার স্টারের নামে সারা দেশের মানুষের সামনে নারীদেরকে উলঙ্গ করে জানি কারা?? বিলবোর্ডের নামে নারীদের উন্মুক্ত বক্ষ রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে রেখেছে জানি কারা?? কর্পোরেট নারী নামে নারীদেরকে পন্যের পর্যায়ে বরং এর চেয়েও নিচে নামিয়ে এনেছে জানি কারা??”

-থাক!! আর বেশী কিছু বলতে চাইনা। পরে আবার বলবেন হুজুরের মুখ খারাপ!!!
(সংগৃহিত )
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×