somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইকারাস

১০ ই মার্চ, ২০০৯ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"ডেডালাস ও তাহার পুত্র সমুদ্রবেষ্টিত ক্রীট দ্বীপ হইতে পলায়ন করিবার জন্যে তাহাদের শরীরে পাখির পালকে তৈরী ডানা সন্নিবিষ্ট করিল । উড্ডয়নের পূর্বে ডেডালাস তাহার পুত্র ইকারাস কে বলিল, বৎস, আকাশে উড়িবার সময় সূর্যের নিকটবর্তী হইও না । আমাদের এই পালকগুলি মোম দ্বারা সংযুক্ত হইয়াছে । সূর্যের উত্তাপে মোম গলিয়া পালকগুলি দেহ হইতে বিচ্ছিন্ন হইলে তুমি সমুদ্রে পতিত হইবে ।

উড্ডয়নকালে চপলমতি ইকারাস তাহার সাবধানবাণী বিস্মৃত হইয়া সূর্যের নিকটবর্তী হইল । সূর্যের উত্তাপে তাহার শরীরে সন্নিবিষ্ট মোম গলিয়া পালকগুলি খুলিয়া গেল ।

হতভাগ্য ইকারাস তখন অনেক উচ্চ হইতে পতিত হইল । "

ইহা একটি গ্রীক উপাখ্যান ।

ইকারাস ফিকশনটির মূল কনসেপ্ট এই উপাখ্যান হতে নেয়া ।
বইটির শুরুতেই এই উপাখ্যানটি দেয়া আছে ।

ড. কাদের নামের একজন বিজ্ঞানী আমেরিকার এক জেনেটিক ইন্জিনিয়ারিং কোম্পানীর অর্থায়নে এক নিজর্ন দ্বীপে বিশাল এক হাসপাতাল কাম ল্যাবরেটরী তৈরী করেন । সেখানে সে মানুষ এবং পশু পাখির জিন কম্বিনেশন করে নতুন ধরনের মানুষ তৈরীর চেষ্টা করছেন । এজন্য সে প্রায় ৩০০ মেয়ের জরায়ুতে এই এক্সপেরিমেন্ট করেন । কিন্তু বেশিরভাগ মেয়েই বিকলাঙ্গ শিশুর জন্ম দিয়ে কেউ বা মারা যায় আবার কেউ বা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে । ঘটনাক্রমে সেই হাসপাতালে আইন শৃংঙ্খলা বাহিনী গিয়ে ড. কাদের কে গ্রেফতার করেন এবং হাসপাতালের সবাইকে উদ্ধার করে ।

কিন্তু একটি মেয়ে নিজের আগত সন্তানের বিভৎস রূপ কল্পনা করে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় । পরবর্তীতে সে বেচেঁ গিয়ে সেই দ্বীপে আশ্রয় নেয় এবং জন্ম দেয় নতুন ধরনের মানুষ ইকারাসের । মেয়েটি মারা যাওয়ার সময় একজনকে সে তার বাচ্চার দায়িত্ব দিয়ে যায় যে তাকে বাচিঁয়ে ছিলো ।

বাচ্চা ইকারাস কে নিয়ে তার পালনকর্তা শহরে আসেন, হৈ চৈ পড়ে যায় পুরো বিশ্বে... এবং তার পর থেকেই ঘটনা ঘটতে শুরু করে ...................

ইকারাসের নিরাপত্তার জন্য কোথায় যাবে তার পালনকর্তা ? ইকারাসেরই বা কি হবে ? .........

সব মিলিয়ে ভালো লাগবে আশা করি বই টি ।

বিঃদ্রঃ শেষের দিকে একটু একঘেয়েমি চলে আসতে পারে এই মনে করে যে লেখক ইচ্ছে করে ঘটনা চুইংগামের মত টেনে লম্বা করার চেষ্টা করেছেন।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×