বাঁচানো গেল না সাংবাদিক ফতেহ ওসমানীকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিলেট, ২৯ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম):
সকল প্রচেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন সাংবাদিক ফতেহ ওসমানী। রাজধানীর আধুনিক হাসপাতালের ব্যয় বহুল চিকিৎসা, পরিবার পরিজনদের প্রচেষ্টা, সহকর্মী-শুভানুধ্যায়ীদের নিরন্তর শুভকামনা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। বুধবার রাত সাড়ে ১১টায় ফতেহ ওসমানী ঢাকার এপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। গত ১৮ এপ্রিল নগরীর শাহী ঈদগাহ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে তিনি আহত হন। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ওসমানী ৭ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন।
এপোলো হাসপাতালে তাকে লাইফ সার্পোট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল।
http://www.biplobiderkotha.com
ফতেহ ওসমানীর ছোট ভাই মতিন জানান, বুধবার রাত রাত ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। গতরাতেই তার মরদেহ নিয়ে সিলেটের পথে রওয়ানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তারা সিলেটে এসে পৌঁছুবেন বলে মতিন জানান ।
সাংবাদিক ফতেহ ওসমানীর মৃত্যু সংবাদ সিলেটে এসে পৌঁছার পর নানা স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বাড়িতে গিয়ে জড়ো হতে থাকেন। ফতেহ ওসমানীর মৃত্যুতে সিলেটের সাংবাদিকদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নির্লোভ, মিতভাষী জীবনযাপনের জন্য ফতেহ ওসমানী ছিলেন সাংবাদিকদের মধ্যে প্রিয় এক ব্যক্তি।
ফতেহ ওসমানী মারাই গেলেন। তবু তার ওপর হামলার রহস্য এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। জনতার সহযোগিতায় একজন গ্রেফতার হলেও পুলিশ এখনো এ মামলার কোনো কুলকিনারা করতে পারেনি। পুলিশের ব্যর্থতা নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ।
গত ১৮ এপ্রিল নগরীর ঈদগাহ এলাকায় রাত ১০টায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন সাংবাদিক ফতেহ ওসমানী ও তার ব্যবসায়ী বন্ধু আব্দুল মালেক। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওসমানীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।
(শীর্ষ নিউজ ডটকম/এএস/আবি/০১:২৫ঘ.)
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।