সাংবাদিক ওসমানী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সিলেট, ২৯ এপ্রিল (শীর্ষ নিউজ ডটকম): সাংবাদিক ফতেহ ওসমানীর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করেছে নগরীর চোকিদেখি ও এর আশপাশ এলাকার লোকজন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট-বিমানবন্দর সড়কের চৌকিদেখি এলাকার জনগণ রাস্তার উপর বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কের দু'পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
http://www.biplobiderkotha.com
চৌকিদেখি এলাকার সামাদ শীর্ষ নিউজ ডটকমকে জানান, সকালে ফতেহ ওসমানীর লাশ বাড়িতে এসে পৌঁছুলে সেখানে তাকে এক নজর দেখতে এলাকাবাসীসহ নগরীর বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ভিড় করে। শোকাতুর স্থানীয় এলাকাবাসী এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। পরে বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েকশ মানুষ অবরোধে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। তারা বিভিন্ন শ্লোগান দিচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত ১০টায় সিলেট নগরীর ঈদগাহ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন সাংবাদিক ফতেহ ওসমানী ও তার ব্যবসায়ী বন্ধু আব্দুল মালেক। আশঙ্কাজনক অবস্থায় ওসমানীকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। বুধবার রাত সাড়ে ১১টায় ওসমানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(শীর্ষ নিউজ ডটকম/এএস/এসএস/এসএম/১২.২৬ঘ)
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................

শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!
মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।
ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন
চেনা অচেনা জীবন

ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।
একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন
ব্লগ সমস্যা ও সমাধান

ছবি-১
চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন
"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৪/শেষ পর্ব)

৪. কুয়াশার ভেতরে ও বাইরে
পরের দুটো সপ্তাহ কেটে গেল এক অদ্ভুত মনস্তাত্ত্বিক লুকোচুরির মধ্য দিয়ে। শামিত নিজেকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করল যে সে ক্যাভেনডিশ ব্যাংকের একজন সামান্য চুক্তিভিত্তিক কর্মচারী মাত্র,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।