somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১০ সালে বিশ্বে সাংবাদিক নিহতের সংখ্যা ৪২ জন

২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Anik Mishkat

ঢাকা নিউজ 24 ডট কম (২৯ এপ্রিল ২০১০)

ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউট (ইনসি) জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে চলতি বছর এ পর্যন্ত অন্তত ৪২ জন সাংবাদিক নিহত হয়েছেন। ২৮ এপ্রিল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইনসি বলেছে, বিশ্বের সব সরকারের উচিত প্রতিবেদকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া এবং সাংবাদিক হত্যাকারীদের বিচার করা।

http://www.biplobiderkotha.com
লন্ডনভিত্তিক গ্রুপটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত পাঁচ বছরের মধ্যে এপ্রিল ছিল গণমাধ্যমের জন্য সবচেয়ে রক্তাক্ত মাস। এ মাসে মোট ১৭ জন, অর্থাৎ প্রতি তিন দিনে দুজন সাংবাদিক নিহত হয়েছেন। ইনসির প্রতিবেদনে বলা হয়েছে, এ রকম পরিস্থিতি সত্ত্বেও, সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিক হত্যার ১০টি ঘটনার মধ্যে আটটির ক্ষেত্রেই কারও বিচার হয়নি।
ইনসির পরিচালক রডনি পিন্ডার বলেন, এটি আমাদের সুস্পষ্টভাবে মনে করিয়ে দেয়, বিশ্বব্যাপী সংবাদ সংগ্রহ করতে আমাদের কী মূল্য দিতে হয়। তিনি আরও বলেন, এপ্রিলে নিহত সাংবাদিকদের এ ভয়াবহ সংখ্যা ইস্যুটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে... এসব হত্যার প্রতিটি ঘটনাই সংশ্লিষ্ট দেশগুলোতে এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়ার জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে।
সাম্প্রতিক ইতিহাসে গণমাধ্যমের জন্য সবচেয়ে বিপজ্জনক দুটি বছর ছিল ২০০৭, যখন ১৭২ জন সাংবাদিক নিহত হন এবং ২০০৬, যে বছর নিহতের সংখ্যা ছিল ১৬৮। তাঁদের অনেকেই মারা যান ইরাকে, সেখানে যখন তীব্র সাম্প্রদায়িক সহিংসতা চলছিল।
অন্যান্যের মধ্যে এ বছর এযাবৎ হন্ডুরাসে নিহত হয়েছেন সাতজন সাংবাদিক, মেক্সিকোতে ছয়জন, পাকিস্তানে চারজন এবং কলাম্বিয়ায় তিনজন ও নাইজেরিয়ায় তিনজন। একজন করে নিহত হয়েছেন নেপাল, ভেনেজুয়েলা, সাইপ্রাস, রাশিয়া, ইকুয়েডর ও তুরস্কে।
ইনসি বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তার ওপর গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ দেয়। রয়টার্সসহ বড় সংবাদ সংস্থাগুলো গ্রুপটিকে সহায়তা করে।

সূত্রঃ ইন্টারন্যাশনাল নিউজ সেফটি ইনস্টিটিউট

ঢাকা নিউজ 24 ডট কম/এসবি


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×