somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ বড়ই আজব গেট, বাইরের কেউ ভিতরে যেতে পারেনা, ভিতরের কেউও বাইরে যেতে পারেনা।

২৮ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা: সাবেক প্রধাণমন্ত্রীর পুত্রবিয়োগে সান্তনা দিতে তাঁর দলীয় কার্যালয়ে বর্তমান প্রধাণমন্ত্রীর গমন। প্রধাণমন্ত্রীকে জানানো হয় শোকাহত মাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, দেখা হবেনা। প্রধাণমন্ত্রীও বন্ধ গেট দেখে বাড়ি ফিরে যান।
এখন দলকানাদের মন্তব্য সমূহ:
আম্লীগ:
"সবই অভিনয়। ছেলে মারা গেলে কোন মা ঘুমাতে পারে?" (ভাই, যা জানেন না, তা নিয়ে মন্তব্য করলে মানুষ (শুধুমাত্র দলকানা বাদে) আপনাকেই আহাম্মক বলবে। যেকোন ডাক্তার যেকোন শোকাহত বয়ষ্ক মানুষকে মাত্রাতিরিক্ত শোক সামলাতে এখনও ঘুমের ওষুধই ইনজেক্ট করে। বিশ্বাস না হলে কোন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে জেনে নিন।)
"মাছের মায়ের আবার পুত্রশোক।" (মন্তব্য নিষ্প্রয়োজন। লেখকের রুচীর পরিচয় পাওয়া যায়।)
"এইট পাশ মহিলার থেকে এরচেয়ে বেশি শিষ্টাচার আশা করা যায়?" (আবারও মন্তব্য নিষ্প্রয়োজন। দলকানাদের প্রধাণ লক্ষ্যই হচ্ছে ব্যক্তিগত আক্রমণ।)
বিম্পি:
"বিশদিন ধরে অবরুদ্ধ করে রেখে এখন আবার লোকদেখানো মহত্ব দেখাতে এসেছে।" (ভাই, আপনারাও তাহলে লোকদেখানো একটু মহত্ব দেখিয়ে গেইটটা খুলতেন। দুই পক্ষ্যই যদি ফাজলামি করতে থাকে, তাহলে কেমনে চলবে?)
"ঠিকই হয়েছে। এখন বুঝুক কেমন লাগে।" (মন্তব্য নিষ্প্রয়োজন। অভদ্রজনে কী করিয়া বুঝিবে, "শিষ্টাচার" কাহাকে বলে?)
"এক মিনিট দাঁড়িয়ে থেকেই চলে গেছেন। শোক বই নিয়ে এসে দেখা গেল প্রধাণমন্ত্রী নাই। এতেই বুঝা যায় তিনি কতটা আন্তরিক ছিলেন।" (যতদূর মনে হয় এপয়েন্টমেন্ট নিয়েই এসেছিলেন। দেশের প্রধাণমন্ত্রী আসছেন, কোন মুদির দোকানদার নয়। "শোক বই" আগে থেকেই প্রস্তুত রাখা যেত। গেইটটাও খোলা রাখা যেত।)
এক বন্ধু স্ট্যাটাস দিলেন, "এ বড়ই আজব গেট, বাইরের কেউ ভিতরে যেতে পারেনা, ভিতরের কেউও বাইরে যেতে পারেনা।"
এইটাই সত্য ঘটনার সারমর্ম! অসাধারণ!
কথা হচ্ছে সবকিছুতেই প্যাচ খুঁজে বের করতে পারার একটা দুর্দান্ত ক্ষমতা আমাদের আছে।
যেকোন ঘটনায় আন্দাজে কিছু একটা ভেবে নিয়ে দ্রুত সিদ্ধান্তে চলে আসি। চিন্তাও করিনা ঘটনাটা কতখানি মন গড়া! আমাদের হাতে কতই না আজাইরা সময়!
যাই হোক, পুত্রহারা মায়ের প্রতি রইলো সমবেদনা। প্রতিদিন বার্ন ইউনিটে যেসব রোগী ভিড় বাড়াচ্ছেন, তাঁরাও কারও না কারও সন্তান। সেইসব মায়েদের প্রতিও রইলো সমবেদনা।
এবং দেশের আপামর জনসাধারনের জন্য দোয়া, তাঁদের শুভ বুদ্ধির উদয় হোক। দলীয় রাজনীতির উর্ধ্বে গিয়ে তাঁরা যেন ভাল খারাপের পার্থক্য বুঝতে শেখে। যেদিন দেশের আশি ভাগ মানুষের এই বুদ্ধির উদয় হবে, সেইদিনই আমার দেশ একদম বদলে যাবে।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×