somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রথমা" নিজেদের কাদের সাথে তুলনা করেন? (ক.) অস্কার? নাকি (খ.) এভিএন(Adult Video News)?

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে কাকে পুরষ্কার দিল, কেন দিল আমি তা নিয়ে কখনই মাথা ঘামাই না।
রবীন্দ্রনাথ ঠাকুর যদি নোবেল নাও পেতেন, তিনি তবুও বাংলাসাহিত্যে রাজত্ব করতেন। কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, তারাশংকর কিংবা মানিক বন্দোপাধ্যায় নোবেল পাননি - বাংলা সাহিত্যে তাঁদের অবদান তাই বলে এতটুকুও খাটো হয়ে যায়নি।
নোবেল পাননি সুনীল, নোবেল ভাগ্যে জোটেনি শীর্ষেন্দুর; এখনও তাঁদের বই হাতে পেলে আমি সবাইকে ভুলে যাই।
জীবনানন্দ, শামসুর রাহমান, সুকান্ত.... কাদের বাদ দিবেন আপনি? সাহিত্যে কাউকে পুরষ্কার দেয়া অনেক জটিল ব্যপার। অনেক অনেক জটিল।
সম্প্রতি প্রথম আলো একজন কবিকে পুরষ্কৃত করেছে। বাংলাদেশের যেকোন ঘটনার মতন এই সিদ্ধান্তেও পক্ষে বিপক্ষে দুইটি দল ভাগ হয়ে গিয়েছে।
বেশিরভাগই বলছেন অপাত্রে পুরষ্কার গেছে।
দুই একজন মিনমিনে গলায় আওয়াজ তুলছেন, "একজন কবি নিজে সিদ্ধান্ত নিবেন তিনি তাঁর কবিতায় কোন শব্দ ব্যবহার করবেন। আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। ইত্যাদি, ইত্যাদি।"
আগেই বলেছি, আমি কখনই পুরষ্কার নিয়ে মাথা ঘামাই না। যখন হুমায়ূন আহমেদের ভাবশিষ্যত্ব গ্রহণ করি, তখন একটুও ভাবিনি লেখকের শেলফে কয়টা ট্রফি আছে।
কিন্তু এইবার মনে হলো প্রথম আলো পুরষ্কার প্রদান কমিটি ("জীবনানন্দ দাস পুরষ্কার") সিদ্ধান্তটা আরেকটু ভেবে চিন্তে নিলেও পারতেন। যে কবিকে এই পুরষ্কার দেয়া হলো, তার "সাহিত্যের" কয়েকটা নমুনা পড়েই মনে হলো, আমার গোসল করা "ফরয" হয়ে গেছে।
রগরগে ঘটনার বর্ণনাকে সাহিত্যের নামে চালিয়ে দেয়ার চেষ্টা করা হলে সেই সাহিত্যচর্চার কোন দরকার নেইরে বাবা!
নিঃসন্দেহে এই কবি একজন মানসিক রোগী। একে পুরষ্কার না দিয়ে ইমিডিয়েট বেসিসে চিকিৎসা করানো প্রয়োজন।
এখন যদি দেশের সবচেয়ে বড় প্রচারিত দৈনিক পত্রিকার নিজস্ব প্রকাশনী পুরষ্কার প্রদান করে থাকে, তাহলে পরবর্তী জেনারেশনের কবি সাহিত্যিকরা মনে করবেন পারভার্টনেসই বুঝিবা মডার্ন আর্ট! পুরষ্কার পাবার সহজ উপায়! কাজেই যে যত অশ্লীল হবে, সে তত বড় সাহিত্যিক হবে!
তখন এমন দিন আসবে যখন বাবা মাই বই মেলায় নিজেদের উঠতি বয়সী সন্তানদের যেতে নিষেধ করবেন। বইমেলার গেটে বড় করে লেখা থাকবে "অপ্রাপ্ত বয়স্কদের প্রবেশ নিষেধ।"
কথা হচ্ছে, পৃথিবীতে অস্কার নামে একটা পুরষ্কার যেমন আছে, তেমনি এভিএন নামেও আরেকটি পুরষ্কার আছে। সানি লিওন তাঁর আগের জন্মে এই পুরষ্কারে পুরষ্কৃতও হয়েছিলেন। তাহলে বুঝে নিন কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি দেয়া হয়ে থাকে।
এখন "প্রথমা" নিজেদের কাদের সাথে তুলনা করেন?
(ক.) অস্কার? নাকি (খ.) এভিএন?
যদি উত্তর (খ.) হয়ে থাকে, তাহলে আমরা শুধু শুধুই ফালাফালি করছি।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×