somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এখন বার্ন ইউনিটে শুটিং করি কারন সব স্বাভাবিক আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানির প্রধানতম ধর্ম হচ্ছে এর কোন বর্ণ, স্বাদ ও নির্দিষ্ট কোন আকার নেই। একে যেই পাত্রে রাখা হয়, সেই পাত্রের আকার ধারন করে।
পানির সাথে মানুষের একটা মিল আছেতো অবশ্যই। মানুষকেও যে পরিবেশেই রাখা হয়, সেই পরিবেশের সাথেই মানিয়ে নিতে পারে।
আশির দশকে নূর হোসেন নামের এক যুবক যখন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল, সারা দেশে তখন হায় হায় রব উঠেছিল।
"একজন" মানুষ মারা গিয়েছে! সর্বনাশ!
ধীরে ধীরে মানুষ মরাটা ডাল ভাত হয়ে গেল। প্রতিদিনই নূর হোসেনেরা মরতে লাগলো। এ ওকে গুলি করে মারছে। সে তার রগ কেটে দিচ্ছে। অমুক জবাই হচ্ছে, তমুক পঙ্গু হচ্ছে। কয়জনের হিসাব রাখা যায়?
আমরা ধরেই নিলাম রাজনৈতিক সহিংসতায় মানুষ মরবেই। পলিটিক্স কেউ করছে, আর মরছে না, সেটাই ছিল মিরাকেল।
আমরা স্বাভাবিক জীবন চালিয়ে গেলাম।
জেএমবি যখন আত্মঘাতী বোমা হামলা শুরু করলো, তখন আবার আমরা ঘাবড়ে গেলাম।
এ কী ধরনের ফাজলামি শুরু হয়েছে? নিজে মরবি মর, সাধারণ মানুষ মারছিস কেন?
বাসে চড়তে ভয় লাগতো, কনসার্টে গান শুনতে যেতে ভয় লাগতো, ভিড় দেখলেই মনে হতো এখনই কোন বিষ্ফোরন ঘটবে নাতো? ফাইভ স্টার হোটেল, শপিং সেন্টার থেকে শুরু করে নিজের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে পর্যন্ত প্রবেশ করতে হলে মেটাল ডিটেক্টরের কড়া চেকিংয়ের মধ্য দিয়ে যেতে হতো।
আমরা মানিয়ে নিলাম। ধরেই নিলাম এটাই স্বাভাবিক।
এখন দেশে শুরু হয়েছে আরেক পাশবিকতা। আগুন ছুড়ে মানুষ মারা হচ্ছে। প্রতিদিনই দেখছি পেট্রোল বোমা সহ বিএনপি-জামাতের লোকেরা ধরা পড়ছে, আওয়ামীলীগের লোকেরাও ধরা পড়ছে। আফসোসের কথা হচ্ছে, দলকানারা একে অন্যকে দোষ দিচ্ছে।
কেউ স্বীকারই করতে রাজি নয় নিজের দলের লোকেদেরও জানোয়ার হওয়া সম্ভব!
অবরোধ "সফল" করতে বিএনপি জামাত পেট্রোল বোমা মারছে, এইটা বুঝতে কুদরত-এ-খুদা হওয়া লাগেনা।
আর বিএনপিকে আরও সহিংস দল হিসেবে উপস্থাপন করতে আওয়ামীলীগও দুয়েক জায়গায় বোমা ছুড়বে, এইটাই রাজনীতি।
"পলিটিক্স" যারা চিনেন, তাঁরাই মানেন যে এরা কারও মা বাপ না, কারও সন্তান না - এরা নিজের স্বার্থ ছাড়া আর একচুল পরিমানও বেশি কিছু চিন্তা করতে পারেনা।
ফলাফল, বাপের সাথে মেয়ে পুড়ে মরছে, মায়ের কোলে ছেলে। যারা বেঁচে যাচ্ছেন, তাঁরা বার্ন ইউনিটে শুয়ে শুয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে আফসোস করছেন কেন মারা গেলেন না!
আমরা এই পরিস্থিতির সাথেও চমৎকার মানিয়ে নিচ্ছি। দেখছেন না, এখন বার্ন ইউনিটে মিউজিক ভিডিওর শুটিং হয়। অরিজিনাল রোগীর পাশে অভিনেত্রীকে গ্লিসারিন দিয়ে কান্নার অভিনয় করতে হয়!
প্রায়ই আমার মাথায় একটা চিন্তা আসে।
মরার পর আমাদের যারা বেহেস্তে যাবেন তাঁরা তো যাবেনই, যারা দোযখে যাবেন, তাঁদের কারও কারও কাছে সেই হাবিয়া দোযখকেও জান্নাতুল ফেরদৌস বলে ভুল মনে হতে পারে। তাঁরা সেখানে পরম আনন্দে হাসতে হাসতে দিন কাটাবেন।
ফেরেস্তারা অবাক হয়ে জানতে চাইবে, "তোমরা এত খুশি কেন?"
উত্তরে তাঁরা বলবেন, "আমরা বাংলাদেশী এবং পৃথিবীতে আমরা খালেদা হাসিনার ক্ষমতার লড়াই দেখেই জীবন কাটিয়ে দিয়েছি।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×