somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গায়েবানা জানাজা

১১ ই মে, ২০১৬ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কলেজ সিলেটের এম.সি কলেজ। ইতিহাসখ্যাত এই কলেজটি জোট সরকারের আমলে ছিল সিলেট ইসলামী ছাত্র শিবিরের ঘাটি। সেখানে ছাত্রলীগের বলতে গেলে কোনই অস্তিত্ব ছিল না, এমনকি ক্ষমতাসীন ছাত্রদলও লেজ গুটিয়ে চলতো।
কলেজে ভর্তির প্রথম দিনই শিবিরের বড় ভাইদের সাথে আমার কথোপকথন হয়েছিল। ওদের দাবি ছিল ওরা ছাড়া দেশে আর কেউই ইসলামের পথে নেই। কাজেই ঈমানি দায়িত্ব পালনের জন্যই ইসলামী ছাত্র শিবিরে যোগ দেয়া প্রতিটা মুসলিম ছাত্রের কর্তব্য।
আমি জিজ্ঞেস করেছিলাম, "শিবির করলে আমার কী লাভ হবে?"
বড় ভাই (অনেক হাই ranked নেতা, অতি অমায়িক, অতি ভদ্রলোক, অতি মিষ্টি কথাবার্তা) খুবই উৎসাহী স্বরে বললেন, "আমরা সময় মতন জামাতে নামাজ পড়ি। নামাজ শেষে হাদিস কুরআন নিয়ে আলোচনা করি। জীবন কিভাবে কুরআন ও সুন্নাহ মোতাবেক সাজানো যায়, সেটাই শেখানো শিবিরের কাজ। ক্লাস ফাঁকি দিয়ে মিছিল মিটিং আমরা কখনই করিনা।"
বাড়িতে মা-বাবার কড়া নিষেধ ছিল কলেজে উঠে কোনরকম রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখা যাবেনা। বিশেষ করে শিবিরের সাথেতো অবশ্যই না। রগকাটার জন্য বহুদিন ধরেই তারা কুখ্যাত ছিল। যদি আমি পলিটিক্সে জড়াই, তাহলে আমাকে বিছানা পত্তর সহ লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়া হবে। কলেজ পড়াশোনার জায়গা, "আমার ভাই-তোমার ভাই" বলে নেতাদের পা চাটার জায়গা না।
আমি এবং আমার বন্ধুরা স্বযত্নেই সর্বপ্রকার ছাত্ররাজনীতি এড়িয়ে পড়াশোনা শেষ করে বেরিয়ে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ!
যাই হোক, আজকে পত্রিকায় পড়লাম যুদ্ধাপরাধী সাবেক আমিরের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে। এছাড়াও নাকি সারা দেশব্যাপী গায়েবানা নামাজে জানাজার ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির।
আমার সেই অমায়িক, সজ্জন, ভদ্র (সিরিয়াস ভদ্র, আমি জীবনেও ওকে বা তাঁর সঙ্গীদের কোন মেয়ের দিকে চোখ তুলেও তাকাতে দেখিনি, ইভটিজিংতো বহুদূর) বড় ভাইটার কথা মনে পরে গেল। তিনি বলেছিলেন, "কুরআন সুন্নাহর আলোকে জীবন গঠনই শিবিরের কাজ।"
তা কুরআন সুন্নাহ মোতাবেক "গায়েবানা" জানাজার নামাজ সম্পর্কে আমরা কী জানতে পারি জানেন?
নবীজি (সঃ) জীবনে একবারই গায়েবানা জানাজার নামাজ পড়েছিলেন, আবিসিনিয়ার মুসলিম সম্রাট আসহুমার মৃত্যু সংবাদ পাওয়ার পর। কারন তাঁর দেশে তিনিই একমাত্র মুসলিম ছিলেন। তাঁর এলাকায় কেউই ছিল না নামাজে জানাজা পরার।
এছাড়া নবীজি (সঃ) জীবনেও আর কারও উদ্দেশ্যে গায়েবানা জানাজার নামাজ পরেননি।
তার মানে হচ্ছে, যদি কারো জানাজার নামাজ কেউ পরে ফেলে, তাহলে তাঁর জন্য গায়েবানা জানাজার নামাজের দরকার নেই। পড়লে সেটা বিদআত, সহজ ভাষায় নবীর (সঃ) উপর মাতবরি ফলানো।
কথা হচ্ছে, এই সহজ ব্যপারটিই যারা জানেনা, তারা কিনা দেশের একটি বিরাট অংশের মানুষকে "কুরআন সুন্নাহর আলোকে" জীবন যাপনের শিক্ষা দেয়!
আহারে!
কত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেদের ব্রেইনওয়াশ করে ভুল পথে পরিচালিত করছে দলটি!
বাংলাদেশে ধর্মের উপরে আসলেই কোন ব্যবসা নেই।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ রাত ১০:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×