ফ্লোরিডায় মসজিদে আগুন দিয়েছে। ঈদের দিনে। কর্মটি নিন্দনীয়।
এদিকে ফিলিস্তিনে, সিরিয়ায়, ইরাকে, লেবাননে এবং আরও অন্যান্য মুসলিম দেশে বোমা হামলায় প্রতিদিন বেসামরিক মানুষ হত্যা হচ্ছে। কর্মটি আরও নিন্দনীয়।
কিন্তু বঙ্গদেশের মুসলিমরা কী করেছে জানেন? মন্দিরের দেয়ালে জবাই করা গরুর বর্জ্য ফেলে এসেছে। তার আগে দেখেছিলাম সিসিটিভি ক্যামেরা ফুটেজ, টুপি মাথায় এক দাড়িওয়ালা চাচা রাস্তা থেকে মন্দিরে ঢিল ছুড়ে নির্বিকারভাবে হেঁটে চলে গেলেন।এই ফাজলামিগুলোকে কী বলবেন? কুরআনে যেখানে স্পষ্টভাবে আল্লাহ সতর্ক করে দিয়েছেন কারো দেবদেবীদের ব্যাপারে মন্দ কথা উচ্চারণ পর্যন্ত না বলতে - সেখানে আমাদের এইসব ফাত্রামি যেন না করলেই নয়।
নিজের বিরুদ্ধে করা অন্যায়ের বিচার চাইবার আগে এইটা ভেবে দেখ তুমি কারও বিরুদ্ধে অন্যায় করেছো কিনা।
খুব আফসোস হয়। মাথায় একটা চমৎকার মস্তিষ্ক দেয়ার পরেও আমরা প্রতি মুহূর্তে সেটার অস্তিত্বের কথা বেমালুম ভুলে যাই।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




