somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রমজান মাসে একটি ফ্রী এডভাইস

২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সানি লিওনি একটি এতিম বাচ্চাকে এডপ্ট করেছে।
কাজটি নিঃসন্দেহে মহৎ। এতিম বাচ্চাদের দিনকাল কেমন কাটে, সেটা জানতে হলে একবার এতিমখানায় যান, কল্পনা করেন সেখানে আপনার নিজের বাচ্চা আছে, তাহলেই বুঝতে পারবেন।
এমন পরিবেশ থেকে একটি বাচ্চাকে নিজের বাড়িতে এনে, নিজের সন্তানসম স্নেহ মমতা ভালবাসায় বড় করা মোটেও সহজ কাজ না। যদিও আমাদের মুসলিমদের উপর আমাদের নবী এবং আল্লাহ উভয়ের নির্দেশ আছে, আমরা যেন এতিমের দায়িত্ব নেই, বাস্তবে আমরা মাসে বা বছরে একবেলা লাঞ্চ খাওয়ানো ছাড়া তেমন কিছুই করি না।
কাজেই, এই ক্ষেত্রে সানি লিওনি আমার আপনার চেয়ে অনেক এগিয়ে গেল। ঠিক বলেছি?
ধরেন, সংবাদটি পাবার পর আপনার মন ভাল হয়ে গেল। আপনার ইচ্ছা করলো ঘটনাটি ফেসবুকে শেয়ার করা জরুরি। এতে আরও অনেক লোকে জানতে পারবে, কে জানে, হয়তো একদুইজন মানুষের অন্তর দ্রবীভূত হবে, এবং তাঁরা কোন এক এতিম শিশুর দায়িত্ব গ্রহণ করবেন। একটা এতিম শিশুর থাকা খাওয়া এবং পড়াশোনার মাসিক ব্যয় বহন করা এমন কোন খরচের বিষয় না। ক্ষেত্রবিশেষে এরচেয়ে বেশি টাকা বিল আসে আমাদের একবেলা লাঞ্চের। এই ব্যাপারটা আমরা ঠিক জানিনা, বা মোটিভেশন ঠিক মতন কাজ করেনা বলেই এগিয়ে আসি না। এইধরণের পোস্ট শেয়ার করলে লাভ ছাড়া ক্ষতি হবার কোনই সম্ভাবনা নাই।
কিন্তু, আপনার বন্ধু লিস্টেই দেখবেন এমন সব মানুষে গিজগিজ করবে, যে সানি লিওনির পূর্বজন্মের কিছু ভিডিওক্লিপ এনে আপনাকে বলবে, "এই মেয়েকে আইডল হিসেবে দেখানোর চেষ্টা করছেন? এই দেখেন এই মেয়ে এইটা করেছে, ঐটা করেছে।"
ধরেন আমি খুব জোরে সোরে একটা ধমক দিয়ে বললাম, "ঐ জীবন পেছনে ফেলে সে এখন নতুনভাবে জীবন গোছাচ্ছে। এখন অতীত টানাটানি করে নোংরামি করবেন না।"
ধমকে একটু নরম হলেও লিকলিকে দোফলা জিভ বের করে হিসহিসে কণ্ঠে বলিউডের বর্তমান কোন আইটেম ডান্স দেখিয়ে বলবে, "কিছুটা শুধরালেও - এই হচ্ছে তাঁর বর্তমান হাল।"
এইভাবে ততক্ষন পর্যন্ত তারা চেষ্টা করে যাবে যতক্ষন না পর্যন্ত আমি সানির শিশু এডপ্ট করার লিংক সরিয়ে না নিব। তারচেয়ে ভয়ংকর ব্যাপারটি হচ্ছে, আমার মাথায় এতক্ষন যে অসাধারন একটি কাজের জন্য সানির প্রতি শ্রদ্ধাবোধ জেগেছিল, সেই একই মাথায় মাত্রই কয়েক ঘন্টা ব্যবধানে সব সম্মান নষ্ট হয়ে যাবে। আমি কনভিন্সড হয়ে যাব, মেয়েটি আসলেই খারাপ, দুশ্চরিত্রা।

এমনটা ঘটেনা? সানি লিওনি না হলেও হয়তো সাধারণ কোন মানুষের ক্ষেত্রে? হয়তো একজনের একটি কাজকে আপনার ভাল লেগেছে, অথচ তাঁর হাজারটা নেগেটিভ ক্লিপ আপনাকে দেখিয়ে বাধ্য করা হচ্ছে সেই লোকটিকে খারাপ ভাবতে? এই সমস্ত কাজ যারা করে, এদেরকে অতি দ্রুত জীবন থেকে শিফট বাটন চেপে ডিলিট বাটনে চাপ দিন। এরা ইবোলার চেয়ে ভয়ংকর ভাইরাস, এরা এইচআইভি, এরা আপনার মনুষত্ববোধের জন্য অতি অতি অতি ক্ষতিকর। এদের থেকে শতহস্ত দূরে থাকুন।

একটি ব্যাপার সবসময়ে মাথায় রাখবেন, মানুষ কখনই আসমানের ফেরেস্তা হয় না যে তাঁর কোন দোষ থাকতে পারবে না। দোষে গুনেই সবাই মানুষ হয়ে থাকেন। চেষ্টা করবেন মানুষের আলোকিত অংশটা হাইলাইট করতে। এতে নিজে সুস্থ থাকবেন, অন্যকেও সুস্থ হতে সাহায্য করবেন।

রমজান মাসে একটি ফ্রী এডভাইস দিয়ে দিলাম। পালন করার চেষ্টা করুন। ভাল থাকবেন। সাথে অন্যকেও ভাল থাকতে দিবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:১০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×