somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদ

১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংলিশে "বাটারফ্লাই ইফেক্ট" সূত্রানুযায়ী, পৃথিবীর একপ্রান্তে একটি প্রজাপতি পাখা নাড়ে বলেই পৃথিবীর অপর প্রান্তে হয়তো সুনামি এসে বিস্তীর্ন জনপদ ধ্বংস করে ফেলে। আক্ষরিক অর্থে না নিলেও প্রতীকী মানেটা ঠিক আছে। আমরা বুঝতেই পারি না, আমাদের জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র কর্মকান্ডগুলোই আমাদের জীবনের গতিপথ পাল্টে দেয়। সেই কবে সিলেটের এক বইমেলায়, যেখানে আমার যাবার কথা ছিল না, বিকেলে ক্রিকেট খেলা ছেড়ে যেতে হয়েছিল, কেন সেটাও মনে নেই। তারপরে এক স্টল থেকে "হিমু" কেনা। তাও পিতার অমতে, কেবলই আমার জেদের বশে। কারন সেই ঈদের নাটকে ঐ চরিত্রে আসাদুজ্জামান নূরকে অভিনয় করতে দেখে নামটা মাথায় গেঁথে গিয়েছিল। এবং তারপরে সেই বই পড়ে সেই সিরিজের সব বই পড়ে শেষ করা।
সে বছরই বা পরের, নানুর বাসায় কর্মহীন থেকে নিতান্ত অলস সময় কাটাতেই মামাদের সংগ্রহশালার হাজার খানেক বই ভান্ডার থেকে "নিশীথিনী" খুঁজে বের করে পড়ে মিসির আলীর ভক্ত হয়ে যাওয়া, এবং সেই সিরিজের আগের পরের সব বই কিনে পড় পড়তে ধরাশায়ী হওয়া। এরপরের দিন মাস বছর কেবলই হুমায়ূন আহমেদে আচ্ছন্ন হওয়া। তাঁর গল্প, তাঁর নাটক, তাঁর সিনেমা, তাঁর সাক্ষাৎকার, তাঁর কলাম - আমার পাঠ ভুবন ছিল কেবল হুমায়ূনময়। দেশি বিদেশী ক্লাসিক কালজয়ী সবধরনের লেখকেরই লেখা পড়েছি, কিন্তু তাঁর লেখায় যে তৃপ্তি ছিল, যেন নিজের রান্নাঘরে মায়ের হাতের ব্যঞ্জন, এই স্বাদ আর কোথাও পাইনি।
বিতর্ক ছিল তাঁর জীবনে? অবশ্যই। কার নেই? পৃথিবীতে কয়জনকে পাওয়া যাবে তর্কের উর্দ্ধে? তাই বলে গল্পের বই পাঠ শিখেছি যার হাত ধরে, জীবন পাল্টেছে যে কারনে, তাঁর অবদান অস্বীকার করবো কিভাবে? এই যে টুটাফুটা লেখালেখির চেষ্টা, এই যে ফেসবুকের মতন অনলাইন প্ল্যাটফর্মে "ক্যানভাস" নামের প্রায় চার লাখ সদস্যের সাহিত্য গ্রূপ সৃষ্টি, যা থেকে বেরিয়ে আসছেন নিত্য নতুন লেখক, পাঠক, কবি - এসবের কিছুইতো হতো না যদি সেই বইমেলায় তাঁর বই না কিনতাম। বাটারফ্লাই ইফেক্ট!
তাঁর জন্মদিনে তিনি নেই, কিন্তু রয়ে গেছে তাঁর ছায়া।
পাখির শূন্য খাঁচায় রয়ে গেছে তাঁর পালক।
সেই পালক ছুঁয়ে পাখির গায়ের ঘ্রান আমরা নেই। পাখিকে স্মরণ করি।
জন্মদিনে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি প্রিয় লেখক!
ওপারের ভুবন মাতিয়ে তুলুন যেভাবে এ জগৎ জয় করেছিলেন।

ছবি চুরি: গুগল।

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×