somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষ দিবস, নারী দিবস, বৃদ্ধ দিবস, শিশু দিবস, হিজড়া দিবস

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের ছোটবেলা থেকে আব্বু আম্মু একটা শিক্ষা মাথায় ঢুকিয়ে বড় করেছেন, তাঁরা যা সম্পত্তি রেখে যাবেন, সব বোনাস হবে, কিন্তু আমাদের আসল সম্পদ আমাদেরকেই গড়তে হবে। যে কারনে অন্যের সম্পদতো দূরের কথা, নিজের বাবা মায়ের সম্পত্তির ব্যাপারেই আমরা তিনভাই বোনই উদাস হয়ে বড় হয়েছি। গ্রামের পৈতৃক সম্পত্তি কে ভোগ করছে, কোনটা বেদখল হয়েছে সে হিসাব আমাদের নেই। গ্রামে যাইনা দুই দশকের বেশি সময়তো হয়েছেই। শহরের সম্পত্তিরও বেশ কিছু বেদখল হয়ে আছে বহুদিন ধরে। আইনি লড়াই লড়া যায়, ফল হবে না কিছুই। বছরের পর বছর উকিল আর কোর্টের ফিসই দেয়া হয়ে কেবল। আর ওসব পুনরুদ্ধার করতে গিয়ে খুন হবার কোন শখ আমাদের কারোর নেই।
গ্রামের যা সম্পদ আছে, ছোটচাচাকে বললাম সব বেঁচে পারলে বড় চাচার ছেলেকে দিয়ে দিতে, অথবা কাজিনদের মধ্যে যদি কারোর প্রয়োজন আছে, তাঁদের দিতে। মাশাল্লাহ, এই সংখ্যা খুবই কম। যে যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে।
তা এই শিক্ষার সমস্যা আছে? অবশ্যই আছে। বাবা মা পুরো জীবনভর খাটাখাটুনি করে যা গড়েছেন, তা অন্যে ভোগ করে ফেলছে, অথচ আমরা সেগুলো উদ্ধারের কোন তাগিদ অনুভব করছি না। নিঃসন্দেহে এটি খুবই বাজে অভ্যাস।
আবার, এই শিক্ষার ফলেই আমরা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকি না। বিয়েতে কোন ভাই "যৌতুক" নেই নাই, "উপহার" হিসেবে শ্বশুর বাড়ি থেকে টিভি ফ্রিজ ফার্নিচার ইত্যাদি কিছুই না। বিয়েও করেছি এমন এক মেয়েকে যে নিজের খরচের জন্য কারোর কাছে হাত পাতায় সংকোচ বোধ করে। এমনকি আমার কাছেও হাত পাতেনা। নিজের উপার্জনে সে স্বয়ং সম্পূর্ণ। আমার শ্বশুর তাঁর পৈতৃক সম্পত্তির নব্বই শতাংশ তাঁর ভাইয়ের নামে লিখে দিলেন। উড়ো খবর শুনেছি এতে নাকি আমার চাচা শ্বশুরের হালকা চাল ছিল। ফ্যামিলি পলিটিক্স যাকে বলে। তিনিই নাকি ভাইকে ভুজুং ভাজুং দিয়ে সিংহভাগ নিজের নামে লিখিয়ে ফেলেছেন।
যদিও কথাটি আমার শ্বশুর মানতে রাজি নন। নিজের ভাইকে স্নেহ করেন বলেই।
আমার বৌকে উল্টো বললাম পুরোটাই যেন লিখে দেন। প্রথমত, শুধু শুধু গ্রামের সম্পত্তি রেখে লাভ নেই। ওরা গ্রামে থাকেন, ওরাই ভোগ করুন। না আমরা কখনও যাব, না আমাদের সন্তানরা যাবে। আর দ্বিতীয়ত, উনারা এমনিতেও ভোগ দখল করবেন। মাঝে দিয়ে শুধু শুধু দাবি ধরে রাখার কোন মানে হয়না। বরং ১০০% হালাল উপায়েই ভোগ করুন। যদি কোন প্রয়োজনে বিক্রি করতে চান, তখনও যেন কোন ঝামেলা না হয়।
আমার বৌও বাবাকে সেটাই বুঝায়। গ্রামের ঐ সম্পত্তির আমাদের কারোরই প্রয়োজন নেই। আশা করি শ্বশুর সাহেব একদিন বুঝবেন ও পুরোটাই লিখে দিবেন।

পাঁচশো ডলার হাতে নিয়ে এই দেশে এসে পরিশ্রম ও পড়ালেখা করেছি। চাকরি হারিয়ে বেকারও থেকেছি কয়েকমাস। এমনও দিন গেছে যে শুধু সিরিয়াল খেয়েছি সকাল দুপুর ও রাতে, তবু কারোর কাছে হাত পাতিনি। কে দাওয়াত দিল না, কে খাওয়ালো না, কে কেন সাহায্য করলো না ইত্যাদি ধরাধরি করিনি। আল্লাহ আমাকে পরিশ্রমের সামর্থ্য দিয়েছেন, যাবতীয় সমস্যাকে নিজের আলসেমির উপর দোষ দিয়েছি।

মাশাল্লাহ এখন দিন পাল্টেছে। দোয়া করি এমন থাকবে আগামী দিনগুলো।

যে কারনে এই কথাগুলো লিখলাম, তা হচ্ছে, যৌতুক প্রথাটাই ছ্যাচড়ামি একটা প্রথা। অন্যের সম্পত্তির দিকে লোভাতুর দৃষ্টি থাকে কিছু কুলাঙ্গার ছ্যাঁচড়া, ফকির মিসকিন হাভাইত্যা স্বভাবের লোকজনের। এদের হা এত বড় থাকে যে যতই খাওয়াবেন, হা ততই বড় হবে। সরকার যৌতুকের বিরুদ্ধে কঠোর আইন জারি করার পরেও এটি নির্মূল করা সম্ভব হচ্ছেনা কেবলমাত্র আমাদের সামাজিক/পারিবারিক শিক্ষার কারণেই। নিজের পরিশ্রমে ভরসা না করে অন্যের উপার্জনে কোটিপতি হবার ধান্দা করা ধান্দাবাজদের কারনে। এরা ছোটবেলা থেকে এই শিখে বড় হয় যে বিয়ের পরে বাড়িতে নতুন ফার্নিচার আসবে, টিভি এসি ফ্যান আসবে। নগদ টাকাও আসবে। এদের থেকে পথের ফকিরও ভাল। অন্ততঃ সে কারোর উপর জুলুম করে না। উপার্জনের সামর্থ্য না থাকলে যে থালা হাতে রাস্তায় নেমে ভিক্ষা করে। ওদের চেয়ে বেশ্যাও ভাল। নিজের শরীর বেঁচে খায়, অন্যের হক মারে না।

এখন অনুভূতিকে অবস করে পুরুষ দিবস, নারী দিবস, বৃদ্ধ দিবস, শিশু দিবস, হিজড়া দিবস ইত্যাদি দিবস টিবস পালন করতে থাকেন, এদিকে যৌতুকের কারনে একই দেশে কোন স্বামী ওর স্ত্রীর যোনিপথে আগুন ধরিয়ে শ্বশুরবাড়িতে ফোন দিয়ে ব্যাটাগিরি দেখাতে থাকুক।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×