somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

In Yahya, we trust!

৩০ শে জুলাই, ২০২৪ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান আমলের একটা ঘটনা বলি। সত্য ঘটনা। কারোর যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে সে যেন গবেষণা করে আমাকে মিথ্যা প্রমান করে।
৭১এর যুদ্ধ যখন শুরু হয় তখন অস্ত্রহাতে বীর পাকিস্তানী সেনারা ভারতীয় এজেন্ট, পাকিস্তানের শত্রু বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। চারিদিকে তখন রক্ত আর রক্ত। ইসলাম রক্ষা, পাকিস্তান রক্ষার নামে খুন করা হয় হাজারে হাজার বাঙালিকে।
সাথে চলে নারী ধর্ষণ। বিকৃত যৌনচাহিদা মেটাতে বাঙালি নারীদের উপর চলে পাশবিক নির্যাতন।
এখানে একটি বিষয় উল্লেখ্য, বাংলা অঞ্চলটা পশ্চিম পাকিস্তানের অঙ্গ হলেও পাকিস্তানি সেনাদের কাছে এটি ছিল বিদেশভূমি, কারন সেনাবাহিনীর মোটামুটি সবাই পশ্চিম পাকিস্তানী। ওদেরকে পথঘাট, মানুষ ইত্যাদি চিনিয়েছে স্থানীয় বাঙালিরাই, যাদের আমরা রাজাকার বলি। এলাকায় "জয় বাংলার" লোক কে কে আছে, হিন্দু বাড়ি কয়টা আছে, কে কোথায় পাকিস্তানের বিপক্ষে কথা বলেছে, কার যুবতী মেয়ে আছে, কার যুবক ছেলে আছে - ইত্যাদি সব তথ্য দিয়েছে এই রাজাকাররাই। শুধু তাই নয়, কাউকে উঠিয়ে আনার পবিত্র দায়িত্বও ওরা খুশি মনে পালন করেছে।

তা দীর্ঘ আট মাস যুদ্ধ চলা শেষে ভারত সরাসরি যুদ্ধে অংশ নেয় ডিসেম্বরের ৩ তারিখ।
ইন্ডিয়ার তাড়া ছিল। দুই সপ্তাহের মধ্যেই ঝামেলা মিটিয়ে দিতে চাচ্ছিল। নাহলে জাতিসংঘে এ নিয়ে বাহাস উঠবে এবং আন্তর্জাতিক চাপে পড়ে ভারতীয় সেনা বাহিনীকে প্রত্যাহার করতে হবে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা পেয়ে যৌথ বাহিনী একের পর এক পাক শিবিরের পতন ঘটাতে থাকে। অবিশ্বাস্য গতিতে মুক্ত হতে থাকে বাংলা। পাকিস্তান বুঝে যায় পূর্ব পাকিস্তান ওদের হাতছাড়া হতে চলেছে। ওরা তাই মরণ কামড় বসায়। বুদ্ধিজীবী হত্যা শুরু হয় তখন। এবং এখানেও ওদেরকে সহায়তা করে রাজাকার, আলবদর, আশশামস বাহিনী। ওদের লয়াল্টি তখনও দেখার মতন। ওরা জেনে গেছে, যে পাপ ওরা গত নয় মাসে করেছে, দেশ স্বাধীন হলেই তাদের খবর আছে। বরং ওদেরকে হতে হবে "In Yahya, we trust!" লেভেলের ফলোয়ার। ওরা সেটাই করেছে।

মজার ব্যাপার হচ্ছে এতকিছু করার পরেও মুক্তিফৌজের তাড়া খেয়ে যখন পাকবাহিনী ঢাকার দিকে পালাচ্ছিল, তখন রাজাকাররা দৌড়ে সেসব মিলিটারি গাড়িতে ওঠার চেষ্টা করছিল। পেয়ারা পাকিস্তানী সেনারা তখন মিলিটারি বুটের জোরালো লাথি দিয়ে ওদেরকে গাড়ি থেকে ফেলে দেয়। একে ওদের নিজেদেরই ইয়া নফসি অবস্থা, তার উপর এইসব উটকো ঝামেলা নেয়ার কোন মানে আছে?
পাক বাহিনীদের সহায়তা করা রাজাকার বাহিনী বা বিহারীদের ফেলেই ওরা চলে যায় পশ্চিম পাকিস্তান।
বিহারিরা এখনও প্রজন্মের পর প্রজন্ম ধরে বস্তিবাড়িতে কীট পতঙ্গের মতন বেঁচে আছে।
রাজাকারদের লিডারদের দড়িতে ঝুলানোর মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হয়েছে।
আর ওদের ড্যাডি পাকিস্তানী সেনারা? ওরা নিজেদের বাড়িতে বিছানায় শুয়ে বৃদ্ধ হয়ে মরেছে।

ইতিহাস মনে করিয়ে দিলাম যেন লোকে বুঝে, শিখে, জানে, বিবেকের ব্যবহার করে। বিশেষ করে এই সত্যটা যেন বারবার কল্পনা করে, পলায়নপর পাক বাহিনী ওদের পা চাটা রাজাকারদের মিলিটারি বুটের জোরালো লাথি দিয়ে ফেলে পালিয়েছিল।
তখন মুক্তিযোদ্ধারা যদি সুশীলতা না দেখাতো, তাহলে গ্রামবাসী সেসব রাজাকারদের কচুকাটা করতো। কয়েকটাকে করেওছিল।
জালিমের বৈশিষ্টই হচ্ছে সে নিজের স্বার্থে মাথায়, গায়ে হাত বুলিয়ে আদর করে। কিন্তু স্বার্থ উসুল হয়ে গেলেই গলায় ছুরি চালাতে দ্বিতীয়বার চিন্তা করে না।
ন্যায় এবং অন্যায়ের মধ্যকার যুদ্ধে সবসময়ে ন্যায়ের পক্ষেই থাকা উচিত। কারন ন্যায়ের পক্ষে মরলে শহীদ, বাঁচলে গাজী!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ ভোর ৪:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×