somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলেই বুঝেন কেমন "তদন্ত" চলছে আর কেমন "ন্যায় বিচার" পাওয়া যাবে!

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ‘আমার আব্বুর কী দোষ ছিল? আব্বু শারীরিকভাবে অসুস্থ। সংঘর্ষ দেখে দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরছিলেন। বারবার দুই হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়ে আকুতি করেছিলেন। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, স্বাভাবিকভাবে চলাচল করতেও পারেন না। অসুস্থ বলা সত্ত্বেও তাঁকে কেন গুলি করে মারল? আমার আব্বুরে এখন কই পাব?’
কথাগুলো বলছিলেন ২০ জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখের (৪৯) মেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিতু আক্তার।

২. ‘বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে। ছেলে সাগর ফোনে জানায়, “আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না। আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও।” আমি তখন কলাম, মণিরে সাবধানে থাইকো। ফোনের কথা শেষ করেই নারুয়া বাজারে যাই। বিকাশে টাকা পাঠিয়ে সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কি না নিশ্চিত হতে ফোন করি, কিন্তু ফোন আর ধরে না। তখন থেকে আমার বুকটা কেমন যেন করছিল।’
‘মাগরিবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে। মনটা কেমন যেন আঁতকে ওঠে। আমার মেয়ে মুসমি ফোন করে বলে, “আব্বু বাড়ি আইসো।” বাড়ি আইসা দেখি সব এলোপাতাড়ি। কেউ কিছু বলছে না। বড় ভাইয়ের বড় জামাতা রঞ্জু এদিক-ওদিক করছে। পরে আমার এক নাতি বলছে, বাবাইর (সাগর) মাথায় গুলি লাগছে, হাসপাতালে আছে।’
কথাগুলো বলছিলেন ঢাকার মিরপুর–১০ নম্বর গোলচত্বরে ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের বাবা কৃষক তোফাজ্জল হোসেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন। ছেলে সাগর আহম্মেদ (২২) মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্বজনেরা জানান, সাগরের বোন মুসমি নারুয়া লিয়াকত আলী স্মৃতি উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেবে। সাগরের স্বপ্ন ছিল বোনকে ঢাকায় নিয়ে কোচিং করাবেন, বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। দুই ভাইবোন একত্রে থাকবেন। মিরপুর–১ নম্বর মাজার রোড এলাকার মেসে চাচাতো বড় ভাই সাইফুল ইসলামের সঙ্গে থাকতেন তিনি। তোফাজ্জল হোসেন বলেন, ‘যখনই কথা হতো তখনই সাগর বলত, “আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না। চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব।”

৩. ১৬ জুলাই দুপুরে পুলিশের উপর্যুপরি ছোড়া ছররা গুলিতে আবু সাঈদ নিহত হয়। পুলিশের গুলি ছোড়া এবং আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে। দেশ ও দেশের বাইরের মানুষ এই ভিডিও ফুটেজ দেখেছে। কাউকে বলতে শুনিনি আন্দোলনকারীদের গুলি ও ইটপাটকেলে নিহত হয়েছে আবু সাঈদ।
অথচ ১৭ জুলাই পুলিশের দায়ের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) এ কথাই লিখেছেন মামলার বাদী। এই ভিডিও কি মামলার বাদী দেখেননি? তিনি এমন একটি এফআইআর দিলেন কী করে?

তাহলেই বুঝেন কেমন "তদন্ত" চলছে আর কেমন "ন্যায় বিচার" পাওয়া যাবে!

তিনটা খবরই আজকের প্রথম আলো থেকে কপি পেস্ট করেছি।

শুভ সকাল!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৭
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×