somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরা কতটা সেক্সুয়ালি পার্ভার্টেড আর হর্নি হলে সবকিছুতেই সেক্সের সন্ধান পায়!

১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক আগে ছোটবেলায় আমার মনে আছে, মাঝে মাঝে মাঝরাতে আমার বাবা এসে আমাদের তিন ভাইবোনের কপালে চুমু খেতেন। উনার মোচের খোঁচায় আমাদের ঘুম ভাঙতো।
ফজরের নামাজ শেষে আমরা যে তসবিহ পড়ি, আব্বুর রুটিন ছিল সেই জিকির/তসবিহ পড়া শেষে আয়াতুল কুরসী পাঠ করে আমাদের তিনজনের মুখে ফুঁ দিয়ে চুমু খাওয়া, এবং এতেই আমাদের ঘুম ভাঙতো। আমরা স্কুলের জন্য রেডি হতাম।
আমরা কলেজ, ইউনিভার্সিটিতে উঠার পরেও আব্বুর এই অভ্যাস যায়নি। ঢাকা থেকে আমি যখন সিলেট যেতাম, বা আব্বু ঢাকায় আসতো, এমনকি আমেরিকাতেও আমার আব্বু আমাদের জড়িয়ে ধরে চুমু খেতেন যেন আমরা এখনও বাচ্চা রয়ে গেছি।
বাচ্চারা কি কখনও বাবা মায়ের কাছে বড় হয়?
অভ্যাসটা আমারও আছে। অফিস থেকে বাসায় ফিরলে প্রথম কাজ যেটা করি তা হচ্ছে আমার দুই ছেলেকে কচলে ধরি। ওদের স্কুলেও একই কাজ করি।
আপনারা প্রায়ই দেখবেন আমি আমার বাচ্চাদের ঘুমন্ত ছবি শেয়ার করি। আমিও মাঝরাতে ওদের রুমে যাই। বিস্ময়ে তাকিয়ে থাকি। কত দ্রুত ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে! কতদিন ওদেরকে কাছে পাব? যত পারি আদর করে নেই!

আমার বৌয়ের সাথে ওর বাবা মায়ের সম্পর্কও বন্ধুর মতন। দুনিয়ার এমন কোন কথা নাই যা সে নিজের মায়ের সাথে শেয়ার করেনা। আমি চাই আমার ছেলেদের সাথেও আমার সম্পর্ক তেমন হোক। ওরা যদি ওদের বন্ধুদের উপর আমার চেয়ে বেশি ভরসা করে, তাহলে খুব বড় একটা সুযোগ আছে ওরা বিপথে যাবে। আমি কি ভুল বলেছি?

সেদিন রিলসে দেখি আমাদের দেশের মডেল লেজেন্ড মৌ ইন্টারভিউ দিচ্ছেন। প্রশ্নকর্তা তাঁকে তাঁর ছেলের সাথে প্রকাশ হওয়া একটা ছবি নিয়ে প্রশ্ন করেছেন, উত্তর দিতে গিয়ে মৌয়ের গলা ধরে এলো।

মৌ তাঁর ছেলের সাথে ছবি প্রকাশ করেছিলেন। ছবিতে ছেলে মায়ের গালে চুমু দিচ্ছে। সুন্দর একটি ছবি। বিদেশে এমন ছবি দেখলে সবাই পজিটিভলি হিংসা করতো, মাতাপুত্রের এমন মধুর সম্পর্ক!
কিন্তু আমাদের বাঙ্গালদের কাহিনী এত সহজ সরল হলেতো কথাই ছিল না। বিশ্রী, কুরুচিশীল, অশ্লীল, পার্ভার্টেড কমেন্টে পোস্ট ভরে গেল।
কমেন্টগুলো পড়ে ছেলেটা এতটাই ট্রমাটাইজড হয়েছিল যে সে বাথরুম থেকেই বেরুচ্ছিল না।
ওর মাকে নিয়ে কমেন্ট করা হয়েছে। বুঝতে পারছেন?
কতটা অসভ্য, কতটা নির্বোধ, কতটা বিবেকহীন অশালীন মানুষ হতে পারে!
এরা কতটা সেক্সুয়ালি পার্ভার্টেড আর হর্নি হলে সবকিছুতেই সেক্সের সন্ধান পায় আল্লাহ মালুম! সকাল বিকাল সন্ধ্যায় "কামবৃক্ষের রসালো শেকড়" বা বাংলায় ডবল ডোজের ভায়াগ্রা না খেলে এমন হর্নি হবারতো কথা নয়। দিনরাত শুধু সেক্স সেক্স আর সেক্স! সবকিছুতেই সেক্স!
এরা কারা? এদের নিজেদের সন্তানদের সাথে সহজ সুন্দর সম্পর্ক নাই সেটা ওদের দুর্ভাগ্য। অন্যের ব্যাপারে এদের এত পেরেশানি কেন? এরা কেন বেঁচে থাকে? এদের জীবনের লক্ষ্য কি শুধু এটাই যে অন্য মানুষকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে বিকৃত সুখ লাভ?

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১২
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×