আজ চরম একটা অভিজ্ঞতার সম্মুখিন হয়েছি,
বিকালে টিউশনিতে যাচ্ছিলাম। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার পাশেই মাঠ। মাঠে খেলছিল ৬-৮ বছর বয়সি কিছু ছেলে। হঠাৎ করেই তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে গেল। তাদের মধ্যে ২ টা গ্রুপ হলো। ১ টা গ্রুপ মাঠ থেকে রাস্তায় আসল আর স্লোগান দিতে থাকলো মানি না মানব না, হরতাল, হরতাল...!!! শুধু তাই নয় মুখ দিয়ে “ভুম, ভুম, ফটাস, ফটাস” এই টাইপের আওয়াজ করছিল। এধরনের আওয়াজ কেন করছিল জানিনা, তবে মনে হল ওরা ককটেল ফকটেল ফাটাচ্ছিল মনে হয়...!!!
আজবদেশে বাস করি, নাক টিপলে দুধ বেরহয়
অথচ বিদ্রহ করা শিখে গেছে পূর্নমাত্রায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

