somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এস এস সি পরীক্ষার সৃতিচারন......

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ দেড় মাস ধরে পরীক্ষা দিলাম। পড়াশুনা করেছিলাম পরীক্ষার আগের ছয় মাস। রকেট গতির পড়াশুনা। তখন বার বার বাবা বলতেন " এইভাবে আগে শুরু করতি তাইলে তো হইতোই। আমার আব্র একটা বদঅভ্যাস ছিল, জোরে জোরে পড়তাম। আমাদের বাড়ির টিনের চাল কাপিয়ে ফেলতাম। আশপাশের মানুষ গুলা মুগ্ধ নাকি বিরক্ত বুঝতাম না। যাই হোক পরীক্ষা দিলাম, পরীক্ষা সুরুর আগে থেকেই নামাজ পরা শুরু। আমাদের যে গ্রুপটা ছিল তারা প্রত্যেকেই এই নামাজ পরার ব্যপারটা অনেক সিরিয়াসলি নিয়েছিল। পুরাই নামাজি হইয়া গেলাম পরীক্ষার পর। সবসময় মসজিদে সকল ওয়াক্তে। হুজুর যখন মোনাজাত করতেন, আমি তখন কয়েকটা সাবজেক্টের নাম উল্লেখ করে আল্লাহ কাছে প্রার্থনা করতাম। বিশেষ করে অংক, ইসলাম ধর্ম আর হিসাব বিজ্ঞান ( ইসলাম ধর্মে অবজেকটিভ একটু বেশি খারাপ হইছিল) । প্রত্যেক যোহর নামাজের পর মসজিদের তিন তলায় আমাদের গ্রুপটা বসতাম। জিকির করতাম।
অবশেষে আসলো সেই মহেন্দ্রখন দিন। রেজাল্ট দিবস...
নার্ভাস কাকে বলে, কত প্রকার, কি কি ?? ওই দিন টের পাইছি। সবার মধ্যে উৎকণ্ঠা উদগ্রীব ভয়, কি না কি হয় !!!
যোহর নামাজ পড়ে আমরযার যার যার বাসায় চলে গেলাম এবং বিকাল ৩.৩০ মিনিটে সবাইকে স্কুল মাঠে থাকতে বললাম। আমি বাসায় এসে ভাত খাইছিলাম কিনা মনে নাই। আমি আব্বা, আম্মা। আম্মা তুক্তাক কাজ করছেন, আব্বা সকালের বাসি পত্রিকা নিয়ে আনমনে বসে আছেন। তার চোখেমুখে কৌতূহল। না জানি ছেলে কি করে। পাস করবে তো। আমাকে জিজ্ঞেস করলো, "কিরে কখন যাবি রেজাল্ট আনতে, আল্লাহই জানে কি কান্ড করছ তুমি।" বিছানার পাশে নিচের ফ্লোরে আমি চিত হয়ে শুয়ে আছি। আমার মাথার উপর মিল্লাত ফ্যান ঘুরছে। কখন যে ঘুমিয়া পড়লাম টের পেলাম না। হঠাৎ চোখ খুলে দেখি চারটা প্রায় বেজে গেছে। গুরি গুরি বৃষ্টি হচ্ছিল। মুখটা কোন রকম ধুয়ে দৌড় দিলাম স্কুলে। স্কুলে গিয়ে ধাক্কার মত খাইলাম। অনেকেই দেখি কাঁদছে, অনেকে মনমরা, অনেকে আনন্দে লাফাচ্ছে। এদিক ওদিক দেখলাম, হঠাৎ রনি নামে এক বন্ধু বলল, ভাই পাস করছেন :) এই দিকে আসেন, আমি দেখছি পাস, এইবার আপনি দেখেন, আমি দেখলাম, রেজাল্ট পাইলাম, দিলাম লাফ খাইলাম পিছলা লাগলো প্যাঁক।
আহা !!! কি আনন্দ।
বাসায় এসে বাবাকে বললাম। উনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। জামা পরে সোজা গেলেন স্কুলে। প্রধান শিক্ষিকার সাথে দেখা করলেন। আমার রোল নাম্বার দেখালেন, ম্যাডাম বললেন আপনার ছেলে তো ব্যবসায় শিক্ষা শাখাতে সবচাইতে ভাল রেজাল্ট করেছে। বাবা ডাইরেক্ট বললেন, আপা মশকরা করেন ? আপা বললেন, সত্যি, এই দেখুন !!! বাবা দেখলো, এক ফালি হাসি দিলো। আমি তার হাসি মাখা মুখ টা ম্যাডাম রুমের বাইরে থেকে দেখলাম। তারপর বাবা সোজা গেলেন মিষ্টির দোকানে। ১০ কেজি মিষ্টি কিনলেন, ৫ কেজি স্কুলে দিয়ে আসলেন, বাকি ৫ কেজি এলাকার বাড়ি বাড়ি বিলিয়ে দিলেন। বাবার যে কি আনন্দ...:D আমার চাইতে বাবা বেশি খুশি :)
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×