আমার নাম মেরি পপিন্স আমি আকাশ থেকে এলাম
এসে দুটি দেবশিশু একটা বিশাল বাসায় পেলাম।
সে বাসায় ধন দৌলত হিরে জহরত আছে সবই
তবু কেন শিশুদুটোর মুখে আঁকা বিষাদেরই ছবি?
ওদের বাবা বড় ব্যাংকার বিশাল রাশভারি আর যা-তা!
বৃষ্টি নামলে পরে ভেজা বারণ খুলে ধরেন ছাতা।
ওদের মা সেজেগুজে বেড়ান হেথা থেকে হোথা
খোকাখুকুর বিরসবদন আনন্দ পাবে কোথা?
তাই তো আমি এলাম আকাশ থেকে জাদুঝাঁটায় করে
গোমড়ামুখো ঘরটি এবার হাসিতে উঠবে ভরে!
খোকাখুকু যাবে আমার সাথে, যাবে রূপকথাদেশ
রাশভারী বাবা বুঝবে ওসব বৃথে-হিসেব নিকেশ!
এখন সবাই নাচবে সূর্য এলে, গাইবে সবাই বরষায়
তোদের সুখী মুখটা দেখে আমি যাব চলে কোন ঊষায়।
ছবিটা খুব সুন্দর! http://www.imdb.com/title/tt0058331/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



