জাহেদ সরওয়ার
'প্রত্যেক মানুষের ভেতর একেকটি সমুদ্র আছে'
এ নাক্ষত্রিক উক্তি শুনেছিলাম একটি মঙ্গোলিয়ান সিনেমায়
মুহুর্তেই শুরু হয়েছিল জলবিদ্যুতের খেলা
উত্তাল ঢেউয়ের ভেতর কলকল শব্দে
ভরে উঠেছিলো কলকাতার যমুনা প্রেক্ষাগৃহ
যেন কত যুগ ধরে ভুলেছিলাম এই ভয়ংকর সত্যটি
গেল বছর আমার প্রেমিকা[প্রাক্তন]
পাগল হয়ে উঠেছিলো সমুদ্রের কাছে যাবার জন্য
কতবার তাকে চুবিয়ে মেরেছি নিজের সমুদ্রে
কি এক দুবোর্ধ্য টানে ব্যথিত ছিল সে
আমি দাড়িয়েছিলাম সমুদ্র থেকে দশহাত দুরে
আর শারমিন- সমুদ্র সমুদ্র বলে দুহাতে
জল ছিটোতে ছিটোতে চলো গিয়েছিলো গভীর সমুদ্রের দিকে
সে আর ফিরে আসেনি
প্রতি বছর দেখি আমার মত অনেক উদভ্রান্ত মানুষ
সমুদ্রের কাছে ছুটে আসে , তারা উল্ললাস আর মদের ভেতর ডুবিয়ে দেয় আত্মহত্যা, গুপ্ত ষড়যন্ত্র আর স্ত্রী হত্যার গল্প
সমুদ্র এক বুড়ো জুয়াড়ী নাম
সে বাস করে প্রত্যেক মানুষ নামের ছদ্মবেশী জুয়াড়ীর ভেতর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


