জাহেদ সরওয়ার
কিভাবে অর্ধেক ছায়া নিয়ে
হারিয়ে যাও তুমি নিহারিকালোকে
তোমাকে যারা খুজে পেয়েছিলো
চুলের ছায়া আর ছায়াপথের ভেতর
তারাও জানে মানুষের এক ছদ্মবেশ তুমি
দয়িতারা তোমাকে খুজেছিলো সঙ্গমের ভেতর
তারা অবাক হয়ে চীৎকার করেছিলো'তুমি কোথায়'
আর তুমি বয়ে যাও পরিজনদের অভিশাপ
মাঝে মাঝে সমস্ত বোঝা পালকের মত মনে হয়
যখন কতিপয় শব্দ তোমাকে শিকার করে
নিয়ে চলে সেই ধুসর কবি জীবনের দিকে
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



