ঝরণার জলে এগিয়ে দিওনা নিজের নারী
মুহুর্তেই সমস্ত মুগ্ধতা ভুলে তোমার আর
ঝরণার মাঝে বইবে বৈরী হাওয়া।
নারী ঝরণার জলে খুলে দেবে সব
যেনো সে এতদিন পর খুজেঁ পেয়েছে
তার আদিম অকৃত্রিম পুরুষ।
নিমিষেই তোমার কাছে পরিস্কার হয়ে যাবে
ঝরণার গোপণ ষড়যন্ত্র।
হোটেল রুমে ফেলে আসা কনডম, ক্রিম
সব অলীক,মায়া-
মনে রেখ ঝরণা পাহাড়ের রেত
ঝরণার ছদ্মবেশে নারীকে মোহিত করে পাহাড়
পাহাড় এক আদিম প্রেমের দেবতা জিউস।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




